Bangladesh tribunal sentences 3 police officials to death
ঢাকার প্রাক্তন পুলিশ প্রধানসহ আরও দুজনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কর্তাদের ওপর ক্রমাগত নিয়ন্ত্রণ আরোপ করছে ইউনূস সরকার। ছাত্র বিক্ষোভ দমনের জন্য শেখ হাসিনাকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার ঢাকা মহানগর পুলিশের প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান ও আরও দুই প্রাক্তন ঊর্ধ্বতন কর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল। ২০২৪ সালে রাজপথের বিক্ষোভে সহিংস ভূমিকা পালনের জন্য সোমবার বাংলাদেশের এক বিশেষ ট্রাইব্যুনাল এই শাস্তির কথা ঘোষণা করেছে।
আরও দুজনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৬
Share on:
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কর্তাদের ওপর ক্রমাগত নিয়ন্ত্রণ আরোপ করছে ইউনূস সরকার। ছাত্র বিক্ষোভ দমনের জন্য শেখ হাসিনাকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবার ঢাকা মহানগর পুলিশের প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান ও আরও দুই প্রাক্তন ঊর্ধ্বতন কর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল। ২০২৪ সালে রাজপথের বিক্ষোভে সহিংস ভূমিকা পালনের জন্য সোমবার বাংলাদেশের এক বিশেষ ট্রাইব্যুনাল এই শাস্তির কথা ঘোষণা করেছে।
বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারকের প্যানেল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির প্রাক্তন যুগ্ম–কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং অতিরিক্ত উপ–কমিশনার মোহাম্মদ আখতারুল ইসলাম। ট্রাইব্যুনাল তার রায়ে বলেছে, ‘এই তিনজন অধস্তনদের চেয়ে উচ্চতর মর্যাদার ছিল এবং তারা উচ্চতর নির্দেশ দেওয়ার জন্য দায়ী। এদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’ তিন জনের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুনর্গঠিত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটা দ্বিতীয় রায়। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আদালত আরও বেশ কয়েকজন কর্তার কারাদণ্ডের আদেশ দিয়েছে। সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, পরিদর্শক আরশাদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন এবং নাসিরুল ইসলামকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন পুলিশকর্তা এবং সহকারী কমিশনার ইমরুলকে পলাতক ঘোষণা করার পর তাঁদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হয়। বাকিরা সশরীরে আদালতে হাজির হন। ট্রাইব্যুনাল আসামীদের মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে, যা ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চাঁনখারপুল এলাকায় একটা ঘটনার সঙ্গে সম্পর্কিত। এই ঘটনায় পুলিশের গুলিতে ৬ জন নিহত হয়।
ছাত্র–নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর সহিংস দমনপীড়নের সঙ্গে সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। সেই রায়ে আদালত ৭৮ বছর বয়সী আওয়ামী লীগ নেত্রীকে শত শত মানুষের হত্যাকারী দমনপীড়নের মূল পরিকল্পনাকারী এবং প্রধান স্থপতি হিসাবে বর্ণনা করে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকে হাসিনা ভারতে রয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.