ট্রেন্ডিং

Plane crashed in Florida

ফ্লোরিডায় রাস্তায় ভেঙে পড়ল বিমান, আকাশে আগুনের কুণ্ডলী, ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহত ৯ জন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। ব্যক্তিগত ব্যবসায়িক জেট বিমান একটা আবাসিক এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা ৯ জনই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাস যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আবাসিক এলাকার কাছে রাস্তায় বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটা লিয়ারজেট-৬০। বাহামাসগামী জেট বিমানটি টেক্সাসের অস্টিন–বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

বিমান ভেঙে পড়ার পর আগুনের কুণ্ডলী।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০২, ২০২৬
Share on:

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। ব্যক্তিগত ব্যবসায়িক জেট বিমান একটা আবাসিক এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা ৯ জনই নিহত হয়েছেন। বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাস যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

আবাসিক এলাকার কাছে রাস্তায় বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটা লিয়ারজেট-৬০। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাহামাসগামী জেট বিমানটি টেক্সাসের অস্টিন–বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটা আবাসিক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময়, বিমানটি হঠাৎ নিচের দিকে নেমে আসে এবং রাস্তায় ধাক্কা মারে। রাস্তায় ধাক্কা খাওয়ার পরপরই বিমানটিতে আগুন লেগে যায়। আকাশে বিশাল আগুনের কুণ্ডলী দেখা যায়। বিমানটি রাস্তার যেখানে পড়েছিল, সেখানে একটা বড় গর্ত তৈরি হয়। ঘটনাস্থলের চারপাশে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি আবাসিক ভবনগুলির খুব কাছে রাস্তার পাশে অবতরণ করে। অল্পের জন্য বাড়িঘর ও রাস্তায় চলাচলকারী যানবাহনগুলি রক্ষা পেয়েছে। না হলে নিহতের সংখ্যা আরও বাড়ত। দুর্ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া গাড়িতে বসে থাকা কয়েকজন আকাশ থেকে বিমানটির দ্রুত রাস্তায় নেমে আসার ভিডিও রেকর্ড করেন। ভিডিওটিতে দেখা যায়, রাস্তার কাছে পড়ার পর বিমানটি একটা বিশাল অগ্নিগোলকে পরিণত হয়। ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষ এবং রাস্তার ভাঙা অংশগুলোর চারপাশে আগুন জ্বলতে থাকে।


দুর্ঘটনাটি ঘটে মিলিটারি ট্রেইল এবং টেন্থ অ্যাভিনিউ নর্থের কাছে। দুর্ঘটনার পরপরই দমকলকর্মী এবং অন্যান্য জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় নিরাপত্তার জন্য রাস্তার উভয় পাশের যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং গাড়িচালকদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ধরে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তদন্তের জন্য এফএএ–এর একটা দল পাঠানো হয়েছে।

অস্টিন–বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জিম রেনল্ডস বলেছেন, বিমানটি ব্যক্তিগত মালিকানাধীন ছিল এবং এর টেইল নম্বর ছিল N722BD। তবে, তিনি তাৎক্ষণিকভাবে যাত্রীদের সম্পর্কে কোনও তথ্য দেননি। পরিবহন সচিব শন ডাফি বলেছেন, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুর্ঘটনা তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করার জন্য একটা দল পাঠাচ্ছে। কর্তারা এখনও দুর্ঘটনার কারণ বা আরোহীদের পরিচয় প্রকাশ করেননি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora