ট্রেন্ডিং

Sania Mirza-Shoaib Malik

শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় ‘‌প্যানিক অ্যাটাক’‌ হয়েছিল?‌ গোপন তথ্য তুলে ধরলেন সানিয়া মির্জা

বিবাহবিচ্ছেদের সময় প্যানিক অ্যাটাক হয়েছিল সানিয়া মির্জার!‌ হ্যাঁ, এমনই জানিয়েছেন ভারতের এই প্রাক্তন টেনিস তারকা। সানিয়া তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলির মধ্যে অন্যতম এক বিষয় নিয়ে মুখ খুলেছেন। বলিউড পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খান সানিয়ার সঙ্গে শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর আতঙ্কের সময় পাশে দাঁড়িয়েছিলেন, সে কথা শেয়ার করেছেন।

বিয়ের সময় শোয়েব মালিক ও সানিয়া মির্জা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৫
Share on:

শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় প্যানিক অ্যাটাক হয়েছিল সানিয়া মির্জার!‌ হ্যাঁ, এমনই জানিয়েছেন ভারতের এই প্রাক্তন টেনিস তারকা। সানিয়া তাঁর জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলির মধ্যে অন্যতম এক বিষয় নিয়ে মুখ খুলেছেন। বলিউড পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খান সানিয়ার সঙ্গে শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর আতঙ্কের সময় পাশে দাঁড়িয়েছিলেন, সে কথা শেয়ার করেছেন। 

নিজের নতুন ইউটিউব টক শো, ‘‌সার্ভিং ইট আপ উইথ সানিয়া’‌–র প্রথম পর্বে সানিয়া শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময়ের ঘটনার কথা তুলে ধরেছে। অনুষ্ঠানে ফারহা খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আন্তরিক ও খোলামেলা আড্ডার সময় সানিয়া তাঁর সবচেয়ে কঠিন দিনগুলির একটিতে লাইভ শো-তে তুলে ধরেন। এই সময় তাঁর সেরা বন্ধুর সময়োপযোগী হস্তক্ষেপ সানিয়াকে আতঙ্কের হাত থেকে বাঁচিয়েছিল। 

অনুষ্ঠানে ফারহাকে সানিয়া বলেন, ‘‌আমি ক্যামেরার সামনে এটা বলতে চাই না। কিন্তু এমন একটা মুহূর্ত ছিল যা, আমার জীবনের বচেয়ে খারাপ মুহূর্তগুলির মধ্যে অন্যতম। যখন তুমি আমার সেটে এসেছিলে এবং তার পরে আমাকে একটা লাইভ শোতে যেতে হয়েছিল। সেই সময় আমি আতঙ্কে কাঁপছিলাম। তুমি যদি সেখানে না আসতে তাহলে আমি সেই শো করতাম না।’‌


আরও পড়ুনঃ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দিলেন শুভেন্দু অধিকারী


সেই দিনের কথা স্মরণ করে ফারহা খান বলেন, ‘‌সানিয়াকে কষ্টে থাকতে দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন আমার শুটিং ছিল। কিন্তু আমি সবকিছু ছেড়ে পাজামা আর চপ্পল পরে সেখানে এসেছিলাম। আমি সেই মুহূর্তে তার বন্ধুর পাশে থাকতে চেয়েছিলেন।’‌ কথোপকথনে ফারাহ সানিয়ার একার হাতে ছেলেকে সামলানোর প্রশংসা করতেও দেখা গেছে। তিনি বলেন, ‘‌একা হাতে ছেলেকে বড় করতে গেলে অনেক কষ্ট করতে হয়। তাকে সময় দিতে হবে। এটা তুমি সুন্দরভাবে করছ।’‌ 

২০১০ সালের এপ্রিলে শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া। ২০১৮ সালে তাঁদের ছেলে ইজহান মির্জা মালিকের জন্ম হয়। ২০২৪ সালের জানুয়ারিতে শোয়েব মালিক পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তার বিয়ের কথা ঘোষণা করেন। তার পরই সানিয়ার পরিবারের পক্ষ থেকে বিচ্ছেদ নিশ্চিত করা হয়। সানিয়ার বোন আনাম মির্জা জানান, সানিয়া ওই ঘটনার কয়েক মাস আগে থেকেই আলাদা হয়ে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora