ট্রেন্ডিং

Mohan Bhagwat's message in Kolkata

ভারত হিন্দু রাষ্ট্র, ঘোষণার জন্য সাংবিধানিক অনুমোদনের প্রয়োজন নেই, ঘোষণা আরএসএস প্রধানের

ভারত ইতিমধ্যেই একটা হিন্দু রাষ্ট্র। নতুন করে হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য কোনও সাংবিধানিক অনুমোদনের প্রয়োজন নেই। রবিবার কলকাতায় এসে এমনই মন্তব্য করেছেন ‌রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি জোর দিয়ে বলেন যে, যতক্ষণ মানুষ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের পূর্বপুরুষদের গৌরব উদযাপন করবে ততক্ষণ দেশটি একটা হিন্দু জাতি থাকবে। পাশাপাশি তিনি দাবি করেছেন, বিজেপি ও সঙ্ঘ এক নয়।

কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বক্তব্য রাখছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫
Share on:

ভারত ইতিমধ্যেই একটা হিন্দু রাষ্ট্র। নতুন করে হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য কোনও সাংবিধানিক অনুমোদনের প্রয়োজন নেই। রবিবার কলকাতায় এসে এমনই মন্তব্য করেছেন ‌রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি জোর দিয়ে বলেন যে, যতক্ষণ মানুষ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের পূর্বপুরুষদের গৌরব উদযাপন করবে ততক্ষণ দেশটি একটা হিন্দু জাতি থাকবে। পাশাপাশি তিনি দাবি করেছেন, বিজেপি ও সঙ্ঘ এক নয়।

আরএসএস–এর শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে কলকাতার সায়েন্স সিটি হলে আয়োজিত ‘‌শতায়ু সঙ্ঘ’‌ বক্তৃতায় মোহন ভাগবত বলেন, ‘‌সূর্য পূর্ব দিকে ওঠে। আমরা জানি না কখন থেকে এটা ঘটছে। তাহলে এর জন্যও কি আমাদের সাংবিধানিক অনুমোদনের প্রয়োজন? হিন্দুস্তান একটা হিন্দু জাতি। যারা ভারতকে তাদের মাতৃভূমি মনে করে। তারা ভারতীয় সংস্কৃতির প্রশংসা করে। যতক্ষণ পর্যন্ত হিন্দুস্তানের মাটিতে একজনও ব্যক্তি বেঁচে থাকবে, যে ভারতীয় পূর্বপুরুষদের গৌরবে বিশ্বাস করবে এবং লালন করবে, ততক্ষণ পর্যন্ত ভারত একটি হিন্দু জাতি।’‌ 

তিনি আরও বলেন, ‘‌হিন্দু কেমলমাত্র একটা ধর্ম নয়, একটা পরম্পরা, একটা সংস্কৃতি। যারা হাজার হাজার বছর ধরে এই দেশে বসবাস করছেন, তাদের ভাষা, উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে। কিন্তু সাংস্কৃতিকভাবে প্রত্যেকেই হিন্দু। সংসদ যদি কখনও সংবিধান সংশোধন করে সেই শব্দটি যুক্ত করার সিদ্ধান্ত নেয়, তারা করুক বা না করুক, সেটা কোনও ব্যাপার নয়। আমরা সেই শব্দটি নিয়ে মাথা ঘামাই না, কারণ আমরা হিন্দু এবং আমাদের জাতি একটি হিন্দু জাতি। এটাই সত্য। জন্মেরওউপর ভিত্তি করে বর্ণ ব্যবস্থা হিন্দুত্বের বৈশিষ্ট্য নয়।’‌ 


এই আরএসএস নেতা বিদেশি ভাষার পরিবর্তে নিজেদের মাতৃভাষা ব্যবহার করার ওপর জোর দিয়েছেন। মোহন ভাগবত বলেন, ‘‘‌যখন তোমরা বাংলাভাষী হও, তখন তোমাদের বাসভবনের প্রবেশপথে ‘‌স্বাগতম’‌–এর পরিবর্তে ‘‌স্বগতম’‌ লেখো।’‌ বিভ্রান্তিকর প্রচারের কারণে একাংশের মধ্যে আরএসএস সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। সংঘ প্রধান জোর দিয়ে বলেন যে, যদিও এই সংগঠনটি একনিষ্ঠ জাতীয়তাবাদী, তবুও এর কোনও মুসলিমবিরোধী মানসিকতা নেই। মোহন ভাগবত বলেন, ‘‌যদি এমন ধারণা থাকে যে আমরা মুসলিমবিরোধী, তাহলে সেটা ভুল। আরএসএসের কাজ স্বচ্ছ। আপনি যে কোনও সময় এসে নিজের চোখে দেখতে পারেন।’‌ 

আরএসএসের কোনও রাজনৈতিক এজেন্ডা নেই, তবে ভারত বিরোধী এবং সংঘ বিরোধী প্রচার দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ‘‌মানুষ আরএসএস সম্পর্কে স্বাধীন মতামত তৈরি করে। তবে সেই মতামতগুলি আখ্যান এবং গৌণ উৎস তথ্যের ওপর ভিত্তি করে নয়, তথ্যের ওপর ভিত্তি করে হওয়া উচিত।’‌ পাশাপাশি তিনি দাবি করেছেন, বিজেপি ও সঙ্ঘ এক নয়। মোহন ভাগবত বলেন, ‘‌বিজেপি ও সঙ্ঘ এক করে দেখাটা ভুল। সঙ্ঘের অনেকে বিজেপি–র সঙ্গে যুক্ত, অনেক বিজেপি আবার সঙ্ঘের হয়ে কাজ করে। এটা দেখে বিজেপি–র সঙ্গে সঙ্ঘকে এক করে দেখাটা উচিত হবে না।’‌


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora