ট্রেন্ডিং

ED raids 9 place in West Bengal

রেশন কেলেঙ্কারি মামলায় কলকাতাসহ একযোগে রাজ্যের ৯টি জায়গায় তল্লাশি অভিযান ইডি–র

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগেই আবার বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আজ কলকাতাসহ ৯টি স্থানে অভিযান চালিয়েছে ইডি। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) সম্পর্কিত রেশন কেলেঙ্কারির ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। ইডি–র কলকাতা জোনাল অফিসের একটা দল একযোগে কলকাতা, বর্ধমান এবং হাওড়ার ৯টি স্থানে একাধিক প্রভাবশালী চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬
Share on:

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগেই আবার বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আজ কলকাতাসহ ৯টি স্থানে অভিযান চালিয়েছে ইডি। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) সম্পর্কিত রেশন কেলেঙ্কারির ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। ইডি–র কলকাতা জোনাল অফিসের একটা দল একযোগে কলকাতা, বর্ধমান এবং হাওড়ার ৯টি স্থানে একাধিক প্রভাবশালী চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে। 

মূলত ইডির এই অভিযান নিরঞ্জন চন্দ্র সাহা এবং তাঁর সহযোগী সরবরাহকারী ও রপ্তানিকারকদের বিরুদ্ধে। রাজ্য পুলিশের দায়ের করা একটা এফআইআর•এর ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছিল। এই এফআইআরটি ২০২০ সালের ২৩ অক্টোবর বসিরহাট থানায় নথিভুক্ত করা হয়েছিল। ঘোজাডাঙ্গা এলসিএস–এর শুল্ক উপ–কমিশনার দরিদ্র ও অভাবীদের জন্য বরাদ্দকৃত গণবণ্টন (পিডিএস) গম বড় আকারে আত্মসাতের অভিযোগ দায়ের করেন।

তদন্তে জানা গেছে যে, অভিযুক্তরা দরিদ্রদের জন্য বরাদ্দকৃত গম অবৈধভাবে কম দামে কিনে সরবরাহকারী, ডিলার এবং মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগসাজশে তা বাজারে বিক্রি করে। কোভিডের সময় প্রায় ৫ হাজার টনেরও বেশি গম বাংলাদেশে পাচার করার ছক কষা হয়েছিল। সেই সময় শুল্ক দফতর তৎপর হয়ে ১৭১টি গম বোঝাই ট্রাক আটক করে। হিসাব বহির্ভূতভাবে এই বিপুল পরিমাণ সামগ্রী সীমান্ত পার করানোর অভিযোগ উঠেছিল। যার বাজারমূল্য ছিল প্রায় ১৬ কোটি টাকা। প্রথমে রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত শুরু। পরে গুরুত্ব বুঝে তদন্তভার হাতে নেয় ইডি।


শনিবার ভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা। গোয়েন্দাদের বিশেষ দল প্রথম হানা দেয় হাবড়ার জয়গাছি নেতাজি রোডের বাসিন্দা সমীর চন্দের বাড়িতে। পেশায় চাল ব্যবসায়ী সমীরবাবু দীর্ঘদিন ধরেই হাবড়া চালপট্টি এলাকায় কারবার চালান। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে তাঁর নাম উঠে এসেছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। সমীর চন্দের পাশাপাশি সাগর সাহা নামে অপর এক চাল ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

এর আগে রেশন দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘ কারাবাসের পর আপাতত তিনি জামিনে মুক্ত রয়েছেন। এবারও তিনি হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। আগামী ২৯ এপ্রিল হাবড়া বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে এলাকায় ইডির হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora