ট্রেন্ডিং

Human Skeletons founds in Ashoknagar

মাটি খুঁড়তেই মিলল মাথার খুলি!‌ নরকঙ্কাল উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার অশোকনগরে

নতুন বাড়ি তৈরির জন্য ভিত কাটার কাজ চলছিল। হঠাৎই শ্রমিকদের কোদালে শক্ত কিছুতে আঘাত। মাটি সরাতেই উঠে এল মাথার খুলি। আরও খোঁড়াখুঁড়ি করতে গিয়ে উদ্ধার নরকঙ্কাল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। নরকঙ্কাল উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে। নরকঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।

উদ্ধার হওয়া মানুষের মাথার খুলি ও হাড়গোড়।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩০, ২০২৫
Share on:

নতুন বাড়ি তৈরির জন্য ভিত কাটার কাজ চলছিল। হঠাৎই শ্রমিকদের কোদালে শক্ত কিছুতে আঘাত। মাটি সরাতেই উঠে এল মাথার খুলি। আরও খোঁড়াখুঁড়ি করতে গিয়ে উদ্ধার নরকঙ্কাল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। নরকঙ্কাল উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে। নরকঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়।

রবিবার অশোকনগর থানার কল্যাণগড় বাজার সংলগ্ন স্বামীজি সংঘ ক্লাবের পাশে বাড়ি তৈরির জন্য শ্রমিকরা মাটি খোঁড়ার সময় প্রথমে দুটি মাথার খুলি দেখতে পান। এরপর আরও খোঁাড়ার পর বেশ কয়েকটা হাড়গোড় উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে অশোকনগর থানায় খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর। সঙ্গে বেশ কয়েকজন পুলিশকর্তা। নরকঙ্কালগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার পরে জানা যাবে কঙ্কালগুলি কত দিনের পুরনো। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই উদ্ধার হওয়া নরকঙ্কাল যথেষ্ট পুরনো।


এলাকাটি যথেষ্ট ঘনবসতিপূর্ণ। এইরকম ঘনবসতিপূর্ণ এলাকায় মাথার খুলি এবং কঙ্কাল কোথা থেকে এসেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নরকঙ্কাল কত দিনের পুরনো এবং এগুলি পুরুষ না মহিলার, তা নিয়ে কৌতুহল তুঙ্গে। কঙ্কালগুলি মাটিতে পোঁতার পেছনে কোনও অপরাধমূলক কারণ জড়িয়ে রয়েছে কিনা, ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেই তা পরিষ্কার হবে। যে জায়গায় কঙ্কাল উদ্ধার হয়েছে, সেই এলাকাটির পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ পিকেটও বসানো হয়েছে। যাতে সাধারণ মানুষ ঘটনাস্থলের কাছে পৌঁছতে না পারে।

নর কঙ্কাল উদ্ধার হওয়ার জায়গার পাশের বাড়িতেই থাকেন আশিস মুখার্জি নামে এক ব্যক্তি। ওই জায়গাটি তাঁর এক আত্মীয়র। আশিস মুখার্জি জানিয়েছেন, আগে তাঁর কাকা বিজন মুখার্জির বাড়ি ছিল ওই জায়গাটায়। দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তাঁরা অশোকনগরের ওই এলাকায় বসবাস করছেন। তাঁর কাকা ও কাকিমার মৃত্যুর পর জায়গাটা ফাঁকাই পড়েছিল। ওই  জায়গাতে যে নরকঙ্কাল পুঁতে রাখা হয়েছে ভাবতে পারছেন না আশিস মুখার্জি। তাঁর ধারণা কাকা–কাকিমার মৃত্যুর পর জায়গাটা ফঁাকা পড়ে থাকার সময় হয়তো এই কঙ্কালগুলি পুঁতে রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora