প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জনতা উন্নয়ন পার্টির (জেইউপি) চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের বহিস্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার রেজিনগরের ছেতিয়ানির মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থানে দাঁড়িয়ে এসপি কার্যালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, মুর্শিদাবাদের পুলিশ সুপার তাঁকে খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করেছেন৷ তাই এসপি কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত।
বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন হুমায়ুন কবীর।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬
Share on:
প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জনতা উন্নয়ন পার্টির (জেইউপি) চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের বহিস্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার রেজিনগরের ছেতিয়ানির মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থানে দাঁড়িয়ে এসপি কার্যালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, মুর্শিদাবাদের পুলিশ সুপার তাঁকে খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করেছেন৷ তাই এসপি কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত।
বুধবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র সকাল থেকেই ছেতিয়ানির মাঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ জমায়েত হয়। কোরান তেলায়েত ও হাদিস পাঠও করা হয়। অনুষ্ঠানে কয়েকজন হিন্দু ধর্মগুরুকেও নিয়ে এসেছিলেন হুমায়ুন। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সতর্ক ছিল প্রশাসন। অনুষ্ঠান স্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এদিন সকাল থেকেই ৩৪ নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী লরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
মোট ১১ বিঘা জমি নিয়ে তৈরি হচ্ছে হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ৷ শিলান্যাসের দিন থেকে লক্ষ লক্ষ ইট, সিমেন্ট, বালি, রড জমা পড়তে শুরু করে৷ দানের টাকাও উঠেছে কয়েক কোটি৷ ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এদিন থেকেই মসজিদ নির্মাণের কাজ শুরু হল কাজ শেষ করতে দু’বছর সময় লাগবে বলে জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা। অনুষ্ঠানের মধ্যেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘আল্লাহ আমার পাশে আছেন৷ কোনও ষড়যন্ত্র করে কেউ আটকাতে পারবে না।’
এদিন ভিত্তিপ্রস্তর স্থানে দাঁড়িয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি এক লক্ষ সমর্থক নিয়ে জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছেন হুমায়ুন কবীর৷ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন, ‘১৪ তারিখ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এসপি কার্যালয় ঘেরাও হবে৷ কোনও নোটিশ দেব না৷ এক লক্ষ লোক নিয়ে যাব ঘেরাও করতে।’ বৃহস্পতিবার একটা মিছিলও করবেন হুমায়ুন কবীর৷ মিছিলটি বাবরি মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বেলডাঙার বড়ুয়া মোড় পর্যন্ত যাবে বলে জানিয়েছিলে তিনি। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় সিদ্ধান্ত বদল করেছেন। পলাশী থেকে বাবরি মসজিদ স্থান পর্যন্ত ২২ কিমি ‘বাবরি যাত্রা’ হবে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.