ট্রেন্ডিং

JSW MG Motor India

‌উন্নত ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি, জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া নিয়ে এল সম্পূর্ণ নতুন মডেলের হেক্টর

জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া এসউইভি বিভাগে নিয়ে এল সম্পূর্ণ নতুন এমজি হেক্টর । সোমবার লেক টাউনে এমজি মোটরস সাইনি শোরুমে নতুন গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হল। নতুন হেক্টর উন্নত ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। অতুলনীয় আরাম, যুগান্তকারী প্রযুক্তি এবং গতিশীল ড্রাইভিং অভিজ্ঞতার ক্ষেত্রে হেক্টর এমজি মোটর ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সংযোজন। নতুন হেক্টরের দাম শুরু ১১.‌৯৯ লক্ষ টাকা থেকে।

নতুন হেক্টরের উদ্বোধনে সাইনি কমার্সের সিইও তপন পট্টনায়েক, জেডএসএম আফটার সেলস (‌ইস্ট)‌ প্রকাশ বারট, ডিরেক্টর আফটার সেলস প্রশান্ত সিং, অভিনেত্রী রুকমা রায়, জেডএসএম সেলস (‌ইস্ট) শুভজিৎ সোম, রিজিওনাল সেলস ম্যানেজার (‌ইস্ট)‌ অর্পিত সুদ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫
Share on:

জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া এসউইভি বিভাগে নিয়ে এল সম্পূর্ণ নতুন এমজি হেক্টর গাড়ি। সোমবার লেক টাউনে এমজি মোটরস সাইনি শোরুমে এই নতুন গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই নতুন হেক্টর উন্নত ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। অতুলনীয় আরাম, যুগান্তকারী প্রযুক্তি এবং গতিশীল ড্রাইভিং অভিজ্ঞতার ক্ষেত্রে হেক্টর জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সংযোজন। নতুন হেক্টরের দাম শুরু ১১.‌৯৯ লক্ষ টাকা থেকে। 

সম্পূর্ণ নতুন হেক্টরের আকর্ষণীয় বাহ্যিক ডিজাইনের মধ্যে রয়েছে মধ্যে নতুন ফ্রন্ট ও রিয়ার বাম্পারের নকশা, একটা সম্পূর্ণ নতুন গ্রিল ডিজাইন, নতুন অ্যালয় হুইল। দুটি নতুন রঙে পাওয়া যাবে এমজি হেক্টর, একটা সেলাডন ব্লু এবং অন্যটি পার্ল হোয়াইট। দুটি মডেলে নিয়ে আসা হয়েছে হেক্টর, ৫ সিটার ও ৭ সিটারে। ৫ সিটারের অন্দরসজ্জায় রয়েছে ডুয়েল টোন আইস গ্রে থিম এবং ৭ সিটারের জন্য ডুয়াল টোন আরবান ট্যান ব্যবহার করা হয়েছে, যা কেবিনের পরিবেশকে আরও প্রিমিয়াম ও আকর্ষণীয় করে তুলেছে।

সম্পূর্ণ নতুন এমজি হেক্টরে রয়েছে ‘স্মার্ট বুস্ট প্রযুক্তি’–সহ সম্পূর্ণ নতুন i-SWIPE টাচ কন্ট্রোল, অরা হেক্স গ্রিল– যা শক্তি ও নিখুঁত গঠনের প্রতীক। রয়েছে বোল্ড ‘অরা স্কাল্প বাম্পার’, যা প্রতিটি কোণ থেকে গাড়িকে একটা পেশিবহুল ও দৃঢ়ভঙ্গি প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়াও রয়েছে শক্তিশালী এবং আকর্ষণীয় অ্যালয় দিয়ে তৈরি ডায়ানামিক অরা বোল্ট অ্যালয় হুইল, যা দাঁড়িয়ে থাকা গাড়ি থেকেও শক্তির বিচ্ছুরণ ঘটাতে থাকে। দুটি নতুন রঙ, সেলাডন ব্লু এবং পার্ল হোয়াইট এই গাড়ির আধুনিক ডিজাইনের আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে ভিতরে ও বাইরে গাড়ির এই চোখ ধাঁধানো রূপ সম্পূর্ণ নতুন হেক্টরকে আগের চেয়ে আরও বেশি স্টাইলিশ এবং নজরকাড়া করে তুলেছে।

হেক্টরের বিলাসবহুল অন্দরসজ্জা দুটি নতুন কালার থিমে পাওয়া যাবে। ৭ সিটার ভ্যারিয়েন্টের জন্য ব্যবহার করা হয়েছে ডুয়াল টোন আরবান ট্যান, যা অভিজাত এবং আকর্ষণীয় পরিবেশ তৈরি করে। এবং ৫ সিটার ভ্যারিয়েন্টের জন্য ব্যবহার করা হয়েছে ডুয়েল টোন আইস গ্রে রঙ। অন্দরসজ্জাকে আরও উন্নত করা হয়েছে হাইড্রো গ্লস ফিনিশ অ্যাকসেন্ট দিয়ে। উন্নত ডিজাইনের পরিপূরক হিসেবে সিটে ফ্যাব্রিক ইনসার্ট এবং লেদার প্যাক রয়েছে। ড্রাইভার সিট পাওয়ার অ্যাডজাস্টেবল। 

নতুন হেক্টরের ইনফোটেইনমেন্ট সিস্টেমে রয়েছে ১৪ ইঞ্চি এইচডি পোর্ট্রেট টাচ স্ক্রিনের সঙ্গে স্মার্ট বুস্ট প্রযুক্তি। মসৃণ, দ্রুত এবং নির্বিঘ্ন ইন্টারফেসের জন্য উন্নত প্রসেসিং ক্ষমতা প্রদান করার পাশাপাশি এই প্রযুক্তির ফলে সিস্টেম সব নির্দেশে দ্রুত সাড়া দেয় এবং একটা সহজ এবং প্রিমিয়াম ডিজিটাল অভিজ্ঞতা মেলে। তার সঙ্গে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এবং প্রথম i-SWIPE টাচ জেসচার কন্ট্রোল, যা এসি, মিউজিক এবং নেভিগেশনের জন্য দুই এবং তিন আঙুলের সোয়াইপের মতো মাল্টি–টাচ অপারেশন সম্ভব করে তোলে।


ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা এবং সুবিধার মানকে আরও উন্নত করেছে নতুন হেক্টরের ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা এবং হুইল ভিউ। চারপাশের পুরো দৃশ্য দেখানোর পাশাপাশি টায়ার অঞ্চলের ছবিও তুলে করে, ফলে সংকীর্ণ স্থানে পার্কিং এবং গাড়ি ঘোরানো সহজ হয়। এটা দৃশ্যমানতা বাড়ায় এবং টায়ারের স্তর পর্যন্ত চারপাশের সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে সচেতনতা নিশ্চিত করে। নতুন হেক্টরে স্ট্যান্ডার্ড নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন ABS, EBD, ESP, TCS, হিল হোল্ড কন্ট্রোল এবং ব্রেক অ্যাসিস্ট রয়েছে। এতগুলি উন্নত বৈশিষ্ট্য এবং ১৪৩ পিএস শক্তি এবং ২৫০ এনএম টর্ক প্রদানকারী ১.৫ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন নতুন হেক্টরকে আগের চেয়ে আরও স্টাইলিশ এবং শক্তিশালী করে তুলেছে।

অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে ‘স্মার্ট কী’ এবং ‘অ্যান্টি–থেপ্ট ইমোবিলাইজেশন’–সহ পুশ বাটন ইঞ্জিন স্টার্ট/স্টপ ফিচার। এছাড়াও এই গাড়িতে রয়েছে অটোমেটিক পাওয়ার টেইলগেট, পিএম ২.৫ ফিল্টার–সহ এয়ার পিউরিফায়ার, রেইন সেন্সিং ওয়াইপার, ‘আই–স্মার্ট’ অ্যাপে অডিও, এসি ও মুড লাইটের জন্য রিমোট কন্ট্রোল এবং ফ্রন্ট পার্কিং সেন্সর। একাধিক ট্রিম এবং সিটিং কনফিগারেশনে উপলব্ধ নতুন হেক্টর উন্নত আরাম, স্মার্ট সুবিধা এবং উন্নতমানের সুরক্ষা প্রদান করে, যা একে বর্তমানের এসইউভি ক্রেতাদের কাছে আকর্ষণীয় পছন্দ করে তুলেছে। 

নতুন হেক্টরের উদ্বোধন করে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অনুরাগ মেহরোত্রা বলেন, ‘‌হেক্টর ছিল আমাদের প্রথম মডেল এবং এটা দ্রুত এমজি ব্র্যান্ডের সমার্থক হয়ে ওঠে। আত্মপ্রকাশের পর থেকে ১,৫০,০০০ গ্রাহকের আস্থা অর্জন করে হেক্টর ভারতের অন্যতম প্রিয় এসইউভি হিসেবে পরিচিতি লাভ করেছে। নতুন এমজি হেক্টরের মাধ্যমে আমরা এর ডিজাইন, আরাম এবং প্রযুক্তির উন্নতি ঘটিয়ে সেই ঐতিহ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছি। এই গাড়িতে মূল্যের নিরিখে হাজির করা হয়েছে এক অতুলনীয় সম্ভার।  এই উন্নত প্যাকেজের মাধ্যমে, নতুন এমজি হেক্টর প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলবে এবং একটি প্রিমিয়াম এসইউভি কী কী দিতে পারে, তার নতুন মানদণ্ড স্থাপন করবে।’‌ 

সোমবার নতুন হেক্টরের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন সাইনি কমার্সের সিইও তপন পট্টনায়েক, জেডএসএম আফটার সেলস (‌ইস্ট)‌ প্রকাশ বারট, ডিরেক্টর আফটার সেলস প্রশান্ত সিং, অভিনেত্রী রুকমা রায়, জেডএসএম সেলস (‌ইস্ট) শুভজিৎ সোম, রিজিওনাল সেলস ম্যানেজার (‌ইস্ট)‌ অর্পিত সুদ। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora