ট্রেন্ডিং

Women Premiere League 2026 Auction

ডব্লুপিএল নিলামে সর্বোচ্চ দর বিশ্বকাপ ফাইনালের নায়কের, বাংলার তিতাস সাধু গুজরাটে

মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দীপ্তি শর্মা। ফাইনালে তাঁর দুরন্ত পারফরমেন্সই ভারতকে প্রথমবার বিশ্বসেরার খেতাব এনে দিয়েছিল। মহিলাদের প্রিমিয়ার নিলামের মেগা নিলামে তাঁকে নিয়ে যে লড়াই হবে, সেটা জানাই ছিল। প্রত্যাশামতোই বিশাল দাম পেলেন দীপ্তি শর্মা। এবারের মেগা নিলামে তিনিই সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার। আর মহিলাদের প্রিমিয়ার লিগে সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁকে ৩.‌২০ কোটি টাকায় তুলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স।

টাকা বাড়িয়ে আবার ইউপি ওয়ারিয়র্সে দীপ্তি শর্মা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৫
Share on:

মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দীপ্তি শর্মা। ফাইনালে তাঁর দুরন্ত পারফরমেন্সই ভারতকে প্রথমবার বিশ্বসেরার খেতাব এনে দিয়েছিল। মহিলাদের প্রিমিয়ার নিলামের মেগা নিলামে তাঁকে নিয়ে যে লড়াই হবে, সেটা জানাই ছিল। প্রত্যাশামতোই বিশাল দাম পেলেন দীপ্তি শর্মা। এবারের মেগা নিলামে তিনিই সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার। আর মহিলাদের প্রিমিয়ার লিগে সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁকে ৩.‌২০ কোটি টাকায় তুলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। অবিক্রিত থেকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। বাংলার তিতাস সাধুকে ৩০ লক্ষ টাকায় কিনেছে গুজরাট জায়ান্টস।

গত মরশুমে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন দীপ্তি শর্মা। নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল ইউপি। এবারের মেগা নিলামে তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে নিলামের টেবিলে ছিলেন সৌরভ গাঙ্গুলি, পার্থ জিন্দালরা। দিল্লি দীপ্তিকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় কেনার জন্য দর হেঁকেছিল। এরপর ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে লড়াই শুরু হয়। নিলামের টেবিলে দর পৌঁছয় ৩.‌২০ কোটি। এরপর ‘‌রাইট টু ম্যাচ’‌ দিয়ে দীপ্তিকে ধরে রাখে ইউপি।

এর আগের বছর ২.‌৬০ কোটি টাকায় ইউ ওয়ারিয়র্সে খেলেছিলেন দীপ্তি শর্মা। বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের পর তাঁর দর যে বাড়বে, সেটা প্রত্যাশিতই ছিল। এবছর ৬০ কোটি টাকা বেশি পেলেন। ৩.২০ কোটি টাকা পাওয়ায় দীপ্তি শর্মা মহিলা প্রিমিয়ার লিগের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হলেন। এখনও পর্যন্ত সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার স্মৃতি মানধানা। প্রতিযোগিতার উদ্বোধনী সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ৩.৪০ কোটি টাকায় কিনেছিল।


আরও পড়ুনঃ ‌‘‌অগ্নিবীর’‌ হয়েও সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত, বৈষম্যের অভিযোগে আদালতের দ্বারস্থ অপারেশন সিঁদুরে নিহত জওয়ানের মা


আরও পড়ুনঃ ‌কঠোর নিরাপত্তা ভেদ করে হোয়াইট হাউসের কাছে চলল গুলি, গুরুতর জখম ন্যাশনাল গার্ডের দুই সদস্য


এবারে মেগা নিলামে মার্কি ক্রিকেটারদের তালিকায় শুধুমাত্র দীপ্তি শর্মাই ভাল দর পেলেন না। মার্কি ক্রিকেটারদের মধ্যে বড় অঙ্কের টাকা পেলেন অ্যামেলিয়া কের (৩ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স), সোফি ডিভাইন (২ কোটি টাকা, গুজরাট জায়ান্টস), মেগ ল্যানিং (১.৯০ কোটি টাকা, ইউপি ওয়ারিয়র্স) এবং লরা উলভার্ড (১.১০ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস)। এছাড়া ভারতীয় জোরে বোলার রেণুকা ঠাকুরকে ৬০ লক্ষ টাকায় কিনেছে গুজরাট জায়ান্টস। সোফিয়ে একলেস্টোনক ৮৫ লক্ষ টাকায় কিনেছে ইউপি ওয়ারিয়র্স।

দ্বিতীয় সেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে তীব্র লড়াইয়ে ফোবি লিচফিল্ডকে ১.২ কোটি টাকায় তুলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। এছাড়া ‘‌রাইট টু ম্যাচ’‌ ব্যবহার করে কিরণ নভগিরেকে ৬০ লক্ষ টাকায় ফিরিয়ে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শ্রী চরণিকে ১.৩ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। একই টাকায় চিনেল হেনরিকেও কিনেছে দিল্লি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছে নাদিন ডি ক্লার্ক ও রাধা যাদবকে। দুজনই পেয়েছে ৬৫ লক্ষ টাকা করে। ‘‌রাইট টু ম্যাচ’‌ ব্যবহার করে হারলিন দেওলকে বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় ধরে রেখেছে ইউপি ওয়ারিয়র্স। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora