ট্রেন্ডিং

ICC Mens ODI World Cup 2027

‌২০২৭ একদিনের বিশ্বকাপের সূচি ঘোষণা, একই গ্রুপে ভারত–পাকিস্তান, মুখোমুখি ১০ অক্টোবর

২০২৭ একদিনের বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ৭ অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। তার আগে ২ অক্টোবর শুরু হবে সুপার সিরিজ। বিশ্বকাপে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ১০ অক্টোবর জোহানেসবার্গে এই দুটি দেশ একে অপরের মুখোমুখি হবে। কেপটাউনের জাইৎজ মিউজিয়াম অফ কনটেম্পরারি আর্ট আফ্রিকাতে ২০২৭ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়।

২০২৭ বিশ্বকাপে লড়বে ১৪ দল।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০২, ২০২৬
Share on:

২০২৭ একদিনের বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ৭ অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। তার আগে ২ অক্টোবর শুরু হবে সুপার সিরিজ। বিশ্বকাপে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ১০ অক্টোবর জোহানেসবার্গে এই দুটি দেশ একে অপরের মুখোমুখি হবে। কেপটাউনের জাইৎজ মিউজিয়াম অফ কনটেম্পরারি আর্ট আফ্রিকাতে ২০২৭ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়।

২০২৭ বিশ্বকাপে মোট ১৪টি দেশ অংশ নেবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া এবারের বিশ্বকাপের আয়োজক। তিনটি দেশের মোট ১২টি ভেন্যুতে খেলা হবে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের র‌্যাঙ্কিং অনুসারে জায়গা নিশ্চিত করেছে শীর্ষ ৮ দল। বাকি চারটি দল নির্ধারিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে। বাছাইপর্বের শীর্ষ দল সরাসরি গ্রুপ পর্বে খেলবে। অন্য তিনটি দল গ্রুপ পর্বের একটা জায়গার জন্য সুপার সিরিজে খেলবে। ২–‌৬ অক্টোবর হবে সুপার সিরিজের খেলা। মোট ১২টি দল মূলপর্বে খেলবে। ১২টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে।

 গ্রুপ ‘এ’–তে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং কোয়ালিফায়ার ‘এ’। গ্রুপ ‘বি’–তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং কোয়ালিফায়ার ‘বি’। ৭ অক্টোবর মূলপর্বের খেলা শুরু। মূলপর্বে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে রানার্স ভারত। ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে ১০ অক্টোবর, জোহানেসবার্গে। ভারতের পরের ম্যাচগুলি ১৪, ১৭ ও ২৪ অক্টোবর। প্রতিপক্ষ আফগানিস্তান, কোয়ালিফায়ার ‘‌এ’‌ এবং জিম্বাবোয়ে। মূলপর্বে গ্রুপ লিগে সব দল একে অপরের বিরুদ্ধে খেলবে। মূলপর্বের খেলা চলবে ৭ থেকে ‌২৪ অক্টোবর।

মূলপর্বে মোট ৩০টি খেলা হবে। এবারের বিশ্বকাপে ‘‌সুপার সিক্স’‌ থাকছে না, পরিবর্তে থাকছে ‘‌সুপার সেভেন’। দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল সুপার সেভেন পর্বে উঠবে। দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে যে দল বেশি পয়েন্ট পাবে, তারা সপ্তম দল হিসেবে সুপার সেভেনে জায়গা করে নেবে।‌ গ্রুপ পর্বের কোনও পয়েন্ট এই পর্বে বিবেচিত হবে না। প্রতিটি দল ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আরও ৬টি করে ম্যাচ খেলবে। সুপার সেভেনের কয়েকটি অবস্থান আগেই নির্ধারণ করে রাখা হয়েছে। নির্ধারিত অবস্থানগুলি হল, ভারত এ১, অস্ট্রেলিয়া এ২, পাকিস্তান এ৩, ইংল্যান্ড এ৪, নিউজিল্যান্ড বি১, দক্ষিণ আফ্রিকা বি২, শ্রীলঙ্কা বি৩। পয়েন্ট টেবিলে এই দলগুলি যেখানেই থাকুক, এটাই হবে তাদের অবস্থান।

সব ঠিকঠাক থাকলে সুপার সেভেনেও ভারতের অভিযান শুরু ‌অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচটি হবে ‌২৮ অক্টোবর‌। ভারত–‌পাক লড়াই হতে পারে ৭ নভেম্বর। সুপার সেভেন পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। পয়েন্ট তালিকার শীর্ষ দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে অন্য সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল হবে ১৭ নভেম্বর কেপটাউনে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৮ নভেম্বর তশোয়ানেতে। ফাইনাল হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে।

২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

গ্রুপ পর্বের ম্যাচগুলি

শনিবার, ২ অক্টোবর: কোয়ার্টার ফাইনাল ১ বনাম কোয়ার্টার ফাইনাল ৩ — উইন্ডহোক

সোমবার, ৪ অক্টোবর: কোয়ার্টার ফাইনাল ১ বনাম কোয়ার্টার ফাইনাল ২ — উইন্ডহোক

বুধবার, ৬ অক্টোবর: কোয়ার্টার ফাইনাল ২ বনাম কোয়ার্টার ফাইনাল ৩ — উইন্ডহোক

বৃহস্পতিবার, ৭ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া — কেপ টাউন

শুক্রবার, ৮ অক্টোবর: পাকিস্তান বনাম আফগানিস্তান — সোয়ানে

শুক্রবার, ৮ অক্টোবর: উইন্ডহোকে ইংল্যান্ড বনাম বাংলাদেশ।

শনিবার, ৯ অক্টোবর: জিম্বাবুয়ে বনাম কোয়ালিফায়ার এ — বুলাওয়ো

শনিবার, ৯ অক্টোবর: কেপটাউনে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড

রবিবার, ১০ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান — জোহানেসবার্গ

রবিবার, ১০ অক্টোবর: উইন্ডহোকে শ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার বি।

সোমবার, ১১ অক্টোবর: জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান — বুলাওয়ো

মঙ্গলবার, ১২ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার এ — পার্ল

মঙ্গলবার, ১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ — কুগোম্পো সিটি

বুধবার, ১৩ অক্টোবর: উইন্ডহোকে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা।

বুধবার, ১৩ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার বি — পার্ল

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান — সোয়ানে

শুক্রবার, ১৫ অক্টোবর: পাকিস্তান বনাম কোয়ালিফায়ার এ — ব্লুমফন্টেইন

শুক্রবার, ১৫ অক্টোবর: জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া — হারারে

শনিবার, ১৬ অক্টোবর: ডারবানে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ

শনিবার, ১৬ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড — গেবারহা

রবিবার, ১৭ অক্টোবর: ভারত বনাম কোয়ালিফায়ার এ — ব্লুমফন্টেইন

রবিবার, ১৭ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার বি — হারারে

সোমবার, ১৮ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান — কুগোম্পো সিটি

মঙ্গলবার, ১৯ অক্টোবর: হারারেতে জিম্বাবুয়ে বনাম পাকিস্তান

মঙ্গলবার, ১৯ অক্টোবর: ডারবানে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ

বুধবার, ২০ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা — জোহানেসবার্গ

বুধবার, ২০ অক্টোবর: ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার বি — হারারে


বৃহস্পতিবার, ২১ অক্টোবর: আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার এ — কুগোম্পো সিটি

শুক্রবার, ২২ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান — পার্ল

শুক্রবার, ২২ অক্টোবর: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা

শনিবার, ২৩ অক্টোবর: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড — গেবারহা

শনিবার, ২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি — সোয়ানে

রবিবার, ২৪ অক্টোবর: জিম্বাবুয়ে বনাম ভারত — ভিক্টোরিয়া ফলস

সুপার স্টেজ ম্যাচগুলি

সোমবার, ২৫ অক্টোবর: এ২ বনাম বি৩ — জোহানেসবার্গ

মঙ্গলবার, ২৬ অক্টোবর: বি১ বনাম এ৩ — গেবেরহা

বুধবার, ২৭ অক্টোবর: বি২ বনাম এবি৪ — সোয়ানে

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর: এ১ বনাম এ২ — ভিক্টোরিয়া ফলস

শুক্রবার, অক্টোবর ২৯: বি১ বনাম বি৩ — কুগোম্পো সিটি

শনিবার, ৩০ অক্টোবর: এ৩ বনাম এবি৪ — ভিক্টোরিয়া ফলস

রবিবার, ৩১ অক্টোবর: বি২ বনাম এ১ — জোহানেসবার্গ

সোমবার, ১ নভেম্বর: এ২ বনাম বি১ — ভিক্টোরিয়া ফলস

মঙ্গলবার, ২ নভেম্বর: বি৩ বনাম এবি৪ — কেপ টাউন

বুধবার, ৩ নভেম্বর: বি২ বনাম এ৩ — ডারবান

বৃহস্পতিবার, ৪ নভেম্বর: এ১ বনাম বি১ — পার্ল

শুক্রবার, ৫ নভেম্বর: এ২ বনাম এবি৪ — ডারবান

শনিবার, ৬ নভেম্বর: বি২ বনাম বি৩ — ব্লুমফন্টেইন

রবিবার, ৭ নভেম্বর: এ১ বনাম এ৩ — কেপ টাউন

সোমবার, ৮ নভেম্বর: বি১ বনাম এবি৪ — ডারবান

মঙ্গলবার, ৯ নভেম্বর: বি২ বনাম এ২ — গেবেরহা

বুধবার, ১০ নভেম্বর: এ৩ বনাম বি৩ — ব্লুমফন্টেইন

বৃহস্পতিবার, ১১ নভেম্বর: এ১ বনাম এবি৪ — গেবেরহা

শুক্রবার, ১২ নভেম্বর: বি২ বনাম বি১ — কেপ টাউন

শনিবার, ১৩ই নভেম্বর: এ২ বনাম এ৩ — ব্লুমফন্টেইন

রবিবার, ১৪ নভেম্বর: এ১ বনাম বি৩ — ডারবান

নকআউট ম্যাচ

বুধবার, ১৭ নভেম্বর: প্রথম সেমি-ফাইনাল — কেপ টাউন

বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর: দ্বিতীয় সেমি-ফাইনাল — সোয়ানে

রবিবার, ২১শে নভেম্বর: ফাইনাল — জোহানেসবার্গ‌‌


‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora