ট্রেন্ডিং

IND vs SA, 1st Test Day 2

দু’‌দিনে পড়ল ২৭ উইকেট!‌ ঘূর্ণিতে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় দিনেই জয়ের মুখে ভারত

ইডেন গার্ডেন্সে ‌ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ কি কখনও টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন হতে পারে?‌ কখনোই নয়। দু’‌দিনে পড়ল ২৭ উইকেট। রান উঠল মাত্র ৪৪১। কোনও হাফ সেঞ্চুরি নেই। এটা কি কোনও টেস্ট ম্যাচ?‌ প্রথম দিন দাপট দেখিয়েছিলেন জোরে বোলাররা। দ্বিতীয় দিনে স্পিনারদের দাপট। ব্যাটিংয়ের বধ্যভূমি। এইরকম বাইশ গজে ম্যাচ আয়োজনের অর্থ টেস্ট ক্রিকেটকে শেষ করে দেওয়া। তিনদিনেরও কম সময়ে শেষ হতে চলেছে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট। দ্বিতীয় দিনেই জয়ের মুখে ভারত।

ঘাড়ে অসহ্য যন্ত্রণা। মাঠ ছাড়ছেন শুভমান গিল।

আরিয়ান চৌধুরি

শেষ আপডেট: নভেম্বর ১৫, ২০২৫
Share on:

ইডেন গার্ডেন্সে ‌ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ কি কখনও টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন হতে পারে?‌ কখনোই নয়। দু’‌দিনে পড়ল ২৭ উইকেট। রান উঠল মাত্র ৪৪১। কোনও হাফ সেঞ্চুরি নেই। এটা কি কোনও টেস্ট ম্যাচ?‌ প্রথম দিন দাপট দেখিয়েছিলেন জোরে বোলাররা। দ্বিতীয় দিনে স্পিনারদের দাপট। ব্যাটিংয়ের বধ্যভূমি। এইরকম বাইশ গজে ম্যাচ আয়োজনের অর্থ টেস্ট ক্রিকেটকে শেষ করে দেওয়া। তিনদিনেরও কম সময়ে শেষ হতে চলেছে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট। দ্বিতীয় দিনেই জয়ের মুখে ভারত।

টস জিতে প্রথম দিন ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। ২৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন যশপ্রীত বুমরা। জবাবে প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছিল ভারত। আউট হয়েছিলেন যশস্বী জয়সওয়াল (‌১২)‌। ক্রিজে ছিলেন লোকেশ রাহুল (‌১৩)‌ ও ওয়াশিংটন সুন্দর (‌৬)‌। সতর্কভাবে দিনের শুরুটা করেছিলেন ওয়াশিংটন ও রাহুল। সাইমন হার্মারের বলে স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়াশিংটন (৮২ বলে ২৯)।

এরপর কেশব মহারাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল (‌১১৯ বলে ৩৯)‌। রাহুল আউট হওয়ার আগেই চোট পেয়ে সাজঘরে শুভমান। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। আউট হন ওয়াশিংটন সুন্দর (৮২ বলে ২৯‌)‌, লোকেশ রাহুল (১১৯ বলে ৩৯‌)‌ ও ঋষভ পন্থ (২৪ বলে ২৭‌)‌। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের রান ছিল ১৩৮/৪।

এদিন প্রথম সেশনে ৩ উইকেট হারানোর চেয়েও ভারতের বড় চিন্তা অধিনায়ক শুভমন গিলের চোট। ব্যাট করতে নেমে কিছুক্ষণ ক্রিজে কাটানোর পর ঘাড়ে ব্যথা অনুভব করেন শুভমান। দ্রুত মাঠে ছুটে আসেন ফিজিও। শুশ্রূষা করেও কাজ হয়নি। মাত্র ৪ রান করে অবসৃত হয়ে সাজঘরে ফিরে যান ভারত অধিনায়ক। শুভমানের চোট অবশ্যই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। ইতিমধ্যেই বল ঘুরতে শুরু করেছে। শুভমান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না পারলে সমস্যায় পড়তে হবে ভারতকে।


আরও পড়ুনঃ ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, নাগরিকদের মধ্যে হতাশা,খাদ্যপণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের


ঋষভ আউট হওয়ার পর ভরসা ছিল রবীন্দ্র জাদেজা ও ধ্রুব জুরেল। এই জুটিও দলকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ। ৪৫ বলে ২৭ রান করে আউট হন জাদেজা। ১৪ বলে ১৪ রান করেন ধ্রুব জুরেল। এদিন একটা নজির গড়েছেন জাডেজা। ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে চার হাজার রান ও তিনশো উইকেটের মালিক হলেন। শেষদিকে অক্ষর প্যাটেল (‌৪৫ বলে ১৬)‌ কিছুটা লড়াই করলেও ১৮৯ রানে গুটিয়ে যায় ভারত। ৩০ রানে ৪ উইকেট নেন সাইমন হার্মার। ৩৫ রানে ৩ উইকেট মার্কো জানসেনের। 

৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনকে (‌১১)‌ তুলে নিয়ে প্রথম আঘাত হানেন কুলদীপ যাদব। এরপর রবীন্দ্র জাদেজার ভেলকি শুরু। তুলে নেন এইডেন মার্করাম (৪)‌, উইয়ান মুলডার (‌১১)‌, টনি ডি জর্জি (‌২)‌, ট্রিস্টান স্টাবসকে (‌৫)‌। তাঁর স্পিনের সামনে দিশা খুঁজে পাননি প্রোটিয়া ব্যাটাররা। অক্ষর প্যাটেল ফেরান কাইল ভেরেইনিকে (‌৯)‌। ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে এমনিতেই ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। দিনের শেষবেলায় মার্কো জানসেনকে (১৩)‌ তুলে নিয়ে প্রোটিয়াদের আরও কোনঠাসা করে দেন কুলদীপ যাদব। দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের ঘাটতি মিটিয়ে ৬৩ রানে এগিয়ে। ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ১২ রানে ২ উইকেট কুলদীপ যাদবের।    ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora