ট্রেন্ডিং

Sri Lanka of Pakistan Tour

পাকিস্তান থেকে দেশে ফিরলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ক্রিকেটারদের হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

ইসলামাবাদে আত্মঘাতী হামলার মাঝেও পাকিস্তান ও শ্রীলঙ্কার একদিনের সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ইসলামাবাদে এই সন্ত্রাসী হামলার পর দেশে ফিরে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কারণ, তাঁদের স্মৃতিতে রয়েছে ২০০৯ সালের ঘটনার কথা। শ্রীলঙ্কা বোর্ডের নির্দেশ, পাকিস্তান ছেড়ে আসা চলবে না। কোনও ক্রিকেটার সিরিজ না খেলে দেশে ফিরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আতঙ্ক নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে হচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৫
Share on:

মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী হামলার মাঝেও পাকিস্তান ও শ্রীলঙ্কার একদিনের সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ইসলামাবাদে এই সন্ত্রাসী হামলার পর দেশে ফিরে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কারণ, তাঁদের স্মৃতিতে রয়েছে ২০০৯ সালের ঘটনার কথা। শ্রীলঙ্কা বোর্ডের নির্দেশ, পাকিস্তান ছেড়ে আসা চলবে না। কোনও ক্রিকেটার সিরিজ না খেলে দেশে ফিরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

ইসলামাবাদে আত্মঘাতী গাড়ি হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হন। এরপরই পাকিস্তান সরকারের পক্ষ থেকে শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিরাপত্তা ব্যাপক বাড়ানো হয়েছে। ক্রিকেট দলকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। হামলার পরপরই নিরাপত্তার উদ্বেগের কারণে বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট নিশ্চিত করেছে যে, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ তারা চালিয়ে যাবে। কোনও ক্রিকেটারের দেশে ফিরে আসা চলবে না। 

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে পাকিস্তান সফর সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড সতর্ক করে দিয়েছে যে, সফরকারী দলের যে কোনও সদস্য এই নির্দেশাবলীর বিরুদ্ধে গিয়ে শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড টিম ম্যানেজমেন্টকে জানিয়েছে, ইসলামাবাদে বিস্ফোরণের পর পকিস্তান সফরে থাকা জাতীয় দলের বেশ কয়েকজন সদস্য নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে দেশে ফিরে যাওয়ার অনুরোধ করেছে। এই ঘটনার পর, শ্রীলঙ্কা বোর্ড তাৎক্ষণিকভাবে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের আশ্বস্ত করে যে, সফরকারী দলের প্রতিটি সদস্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে।’‌ 


আরও পড়ুনঃ শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় ‘‌প্যানিক অ্যাটাক’‌ হয়েছিল?‌ গোপন তথ্য তুলে ধরলেন সানিয়া মির্জা


আরও পড়ুনঃ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দিলেন শুভেন্দু অধিকারী


আরও পড়ুনঃ যুদ্ধের উস্কানি পাক প্রধানমন্ত্রীর?‌ ইসলামাবাদের বিস্ফোরণের জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন শেহবাজ শরীফ


শ্রীলঙ্কা বোর্ড জোর দিয়ে জানিয়েছে, যদি কোনও ক্রিকেটার দেশে ফিরে যায়, তাহলে তাদের পরিবর্ত ক্রিকেটার দ্রুত পাঠানো হবে যাতে সিরিজে কোনও ব্যাঘাত না ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌যদি সফরকারী দলের কোনও ক্রিকেটার বা সদস্য শ্রীলঙ্কা সফর চালিয়ে যাওয়ার নির্দেশ সত্ত্বেও ফিরে আসার সিদ্ধান্ত নেয়, তাহলে শ্রীলঙ্কা ক্রিকেট অবিলম্বে বদলি খেলোয়াড় পাঠাবে, যাতে কোনও বাধা ছাড়াই সিরিজ চলে। যদি কোনও খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ বোর্ডের নির্দেশ সত্ত্বেও ফিরে আসে, তাহলে তাদের কর্মকাণ্ড মূল্যায়নের জন্য আনুষ্ঠানিক পর্যালোচনা করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’‌ 

মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতের বাইরে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত এবং ২৭ জন আহত হওয়ার পর এই উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাওয়ালপিন্ডিতে প্রথম একদিনের ম্যাচ খেলার মাত্র কয়েক ঘন্টা আগে হামলাটি ঘটে। এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা দলের নিরাপত্তা আরও জোরদার করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বুধবার ইসলামাবাদে হোটেলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে বন্দুকধারীদের হামলায় শ্রীলঙ্কার ৬ জন ক্রিকেটার আহত হয়েছিলেন। যার ফলে প্রায় এক দশক কোনও দেশ পাকিস্তানে খেলতে যায়নি।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora