অতিরিক্ত সময়ের শেষ ৭ মিনিটে ৩ গোল! অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় ম্যাচ জিতে ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যান ইউ
ম্যাচ টাইব্রেকারে যাচ্ছে, সকলেই ধরে নিয়েছেন। এমন সময় জ্বলে উঠলেন হ্যারি ম্যাগুয়ের। ১২১ মিনিটে গোল করে ম্যান ইউকে ইউরোপা লিগের সেমিফাইনালে তুললেন। চূড়ান্ত নাটকীয় ম্যাচে ম্যানচেস্টারের জয় ৫–৪ ব্যবধানে। দুই পর্ব মিলিয়ে ব্যবধান ৭–৫।
হ্যারি ম্যাগুয়েরের এই গোলেই ইউরোপা লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৫
Share on:
ম্যাচের বয়স তখন ১২০ মিনিট। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিয়ঁ–র বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে ৪–৩ ব্যবধানে। বিদায় নিশ্চিত ভেবে গ্যালারিতে সমর্থকদের কান্নার রোল। তখনও চূড়ান্ত নাটক অপেক্ষা করছে। ১২০ মিনিটে কোবি মাইনু গোল করে সমতা ফেরান। ম্যাচ টাইব্রেকারে যাচ্ছে, সকলেই ধরে নিয়েছেন। এমন সময় জ্বলে উঠলেন হ্যারি ম্যাগুয়ের। ১২১ মিনিটে গোল করে ম্যান ইউকে ইউরোপা লিগের সেমিফাইনালে তুললেন। চূড়ান্ত নাটকীয় ম্যাচে ম্যানচেস্টারের জয় ৫–৪ ব্যবধানে। দুই পর্ব মিলিয়ে ব্যবধান ৭–৫।
কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের লড়াইয়ে লিয়ঁ–র মাঠে ম্যাচের ফল ছিল ২–২। দ্বিতীয় পর্বের লড়াইয়ে উত্থানপতনের অনবদ্য লড়াইয়ে শেষমুহূর্তে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। যদিও ঘরের মাঠে দুর্দান্ত শুরু করেছিল ম্যান ইউ। প্রথমার্ধেই ২–০ ব্যবধানে এগিয়ে যায়। ১০ মিনিটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যানুয়াল উগার্তে। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান বাড়ান দিয়েগো ডালট। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিট পর্যন্ত ব্যবধান ধরে রাখে ম্যান ইউ। এরপরই দারুণভাবে ম্যাচে ফিরে আসে লিয়ঁ। ৭১ মিনিটে ব্যবধান কমান কোরেনটিন টোলিসো। ৭৭ মিনিটে সমতা ফেরান নিকোলাস তালিয়াফিকো। নির্ধারিত সময়ে কোন দল আর গোল করতে না পারায় ম্যাচ অতিনিক্ত সময়ে গড়ায়।
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেছিলেন লিয়ঁ–র টোলিসো। ফলে অতিরিক্ত সময়ে ১০ নিয়ে খেলতে হয় লিয়ঁ–কে। তা সত্ত্বেও ১০৪ মিনিটে রায়ার চেরকির গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যায়। ১০৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আলাকজান্ডার লাকাজেত্তে। সকলেই ধরে নিয়েছিলেন ম্যান ইউয়ের বিদায় নিশ্চিত। তখনই ওল্ড ট্রাফোর্ডে মহাকাব্য লিখে গেল ম্যান ইউ। ১১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ ইউয়ের হয়ে ব্যবধান কমান ব্রুনো ফ্রার্নান্ডেজ। ১২০ মিনিটে সমতা ফেরান কোবি মাইনু। ম্যাচ যখন নিশ্চিত টাইব্রেকারের দিকে এগোচ্ছে, তখনই অবিশ্বাস্য গোল হ্যারি ম্যাগুয়েরের। ম্যাচ ইউ–য়ের জয় ৫–৪ ব্যবধানে। দুই পর্ব মিলিয়ে ফল ৭–৬। সেমিফাইনালে ম্যান ইউ খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.