বেঙ্গালুরুর বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া, সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল
শেষপর্যন্ত সুপার সিক্সের চিত্রনাট্য লিখতে ব্যর্থ ইস্টবেঙ্গল। রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি–র সঙ্গে ম্যাচ ১–১ ড্র করে যাবতীয় আশা শেষ। সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গেল অস্কার ব্রুজোর দল। এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের। টানা ৩ ম্যাচ জয়ের পর ড্র।
বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ০৩, ২০২৫
Share on:
প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে শেষপর্যন্ত ইস্টবেঙ্গল কি পারবে সুপার সিক্সের খেলার যোগ্যতা অর্জন করতে। বেশ কিছুদিন ধরেই আলোচনাটা জোর কদমে চলছিল। একটা প্রবাদ আছে না, ‘আশায় মরে চাষা’। লাল–হলুদ সমর্থকদেরও সেই রকম অবস্থা ছিল। যদিও শেষপর্যন্ত সুপার সিক্সের চিত্রনাট্য লিখতে ব্যর্থ ইস্টবেঙ্গল। রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি–র সঙ্গে ম্যাচ ১–১ ড্র করে যাবতীয় আশা শেষ। সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে গেল অস্কার ব্রুজোর দল। এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের। টানা ৩ ম্যাচ জয়ের পর ড্র।
যদিও বেঙ্গালুরুর এফসি–র বিরুদ্ধে ড্র করার মতো খেলেনি ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন অস্কার ব্রুজো। ম্যাচের শুরুটা ভালই করেছিল অস্কার ব্রুজোর দল। ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। দিয়ামানতাকোস সহজ সুযোগ নষ্ট করেন। যদিও এগিয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ১১ মিনিটে সল ক্রেসপোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি বাউলি।
২৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। সহজ সুযোগ নষ্ট করেন পিভি বিষ্ণু। আরও একাধিক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। উল্টে বিরতির কয়েক সেকেন্ড আগে বেঙ্গালুরুর আলবার্তো নগুয়েরাকে মাথা দিয়ে গুঁতো মেরে অনর্থক লাল কার্ড দেখে দলকে সমস্যায় ফেলেন দিয়ামানতাকোস। ফলে ম্যাচের বাকি সময় দশ জনে খেলতে হয় ইস্টবেঙ্গলকে ৷
দলের সেরা স্ট্রাইকার লালকার্ড দেখে বেরিয়ে গেছেন। বেঙ্গালুরুর মতো দলের বিরুদ্ধে ১০ জনে লড়াই করাটা যথেষ্ট কঠিন ছিল ইস্টবেঙ্গলের সামনে। তবুও লড়াইয়ের ময়দান ছেড়া পালিয়ে যাননি লাল–হলুদ ফুটবলাররা। ১০ জনের ইস্টবেঙ্গলকে পেয়ে বেঙ্গালুরু এফসি আরও চাপ বাড়াতে থাকে। তীব্র চাপের মুখে লাল–হলুদ রক্ষণের প্রতিরোধের বাঁধ ভেঙে যায়। ম্যাচের ৯০ মিনিটে বক্সের মধ্যে নিশু কুমারের হাতে বল লাগায় পেনাল্টি পায় বেঙ্গালুরু। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। বাকি সময় আর গোল করতে পারেনি ইস্টবেঙ্গল।
২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে প্লে•অফের দৌড় থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। আগামী শনিবার শিলংয়ে লাল হলুদের খেলতে নামার আগে আইএসএলের প্রথম ছ–য়ে প্রবেশের অঙ্ক ছিল পরনির্ভরশীল ৷ কিন্তু রবিবার ড্রয়ের সঙ্গে যাবতীয় অঙ্ক শেষ৷ এবার এএফসিতে চোখ ইস্টবেঙ্গলের৷ হার বাঁচিয়ে বেঙ্গালুরু চার নম্বর থেকে তিন নম্বরে উঠল ৷ ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮ ৷
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.