ট্রেন্ডিং

Israel Mossad chief Roman Gofman appointed

ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হচ্ছেন গফম্যান, তাঁর নিয়োগ ঘিরে দেশে তীব্র বিরোধিতা

‌জুন মাসে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের পদ থেকে অবসর নেবেন ডেভিড বারনিয়া। তাঁর স্থলাভিষিক্ত হবেন মেজর জেনারেল রোমান গফম্যান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মোসাদের পরবর্তী প্রধান হিসেবে রোমান গফম্যানকে নিয়োগের অনুমোদন দিয়েছেন। গফম্যানের এই নিয়োগ নিয়ে ইজরায়েলের অভ্যন্তরে বিরোধিতার জন্ম দিয়েছে। প্রতিবাদে মুখর হয়েছেন বর্তমান প্রধান ডেভিড বারনিয়া।

মোসাদের প্রধান হচ্ছেন গফম্যান।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬
Share on:

জুন মাসে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের পদ থেকে অবসর নেবেন ডেভিড বারনিয়া। তাঁর স্থলাভিষিক্ত হবেন মেজর জেনারেল রোমান গফম্যান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার মোসাদের পরবর্তী প্রধান হিসেবে রোমান গফম্যানকে নিয়োগের অনুমোদন দিয়েছেন। গফম্যানের এই নিয়োগ নিয়ে ইজরায়েলের অভ্যন্তরে বিরোধিতার জন্ম দিয়েছে। প্রতিবাদে মুখর হয়েছেন বর্তমান প্রধান ডেভিড বারনিয়া।

আগামী ২ জুন বর্তমান মোসাদ প্রধান ডেভিড বারনিয়ার পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চলেছে। নেতানিয়াহু গফম্যানকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গফম্যান এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাটির নেতৃত্ব দেবেন। গফম্যানের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গফম্যানকে একজন সাহসী, সৃজনশীল এবং ব্যতিক্রমী কর্মকর্তা হিসেবে বর্ণনা করেছেন।

নেতানিয়াহু বলেন, ‘‌গফম্যান একজন সাহসী, সৃজনশীল এবং অসামান্য কর্মকর্তা, যিনি যুদ্ধের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করার ক্ষমতা এবং অসাধারণ বিচক্ষণতা প্রদর্শন করেছেন।’‌  তিনি মোসাদের প্রধান হিসেবে গফম্যানের নতুন ভূমিকার জন্য সাফল্য কামনা করেন এবং আশা করছেন, গফম্যান ইজরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।


শুধু নেতানিয়াহুই নন, ইরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) চিফ অফ স্টাফ ইয়াল জামিরও গফম্যানের মনোনয়নকে সমর্থন করেছেন এবং তাঁর প্রশংসা করেছেন। তিনি জামির বলেন, ‘‌আমি বিশ্বাস করি গফম্যানের একটা গৌরবময় সামরিক জীবন রয়েছে এবং তিনি সর্বতোভাবে এই পদের জন্য যোগ্য ব্যক্তি।’‌ জামির এও বলেন যে, যদি গফম্যান এই পদে নিযুক্ত না হতেন, তবে তিনি আইডিএফ চিফ অফ স্টাফ হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হতে পারতেন।

অন্যদিকে, গফম্যানের নিয়োগ ইজরায়েলের অভ্যন্তরে বিরোধিতার জন্ম দিয়েছে। বর্তমান মোসাদ প্রধান ডেভিড বারনিয়া গফম্যানের নিয়োগের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তিনি গফম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন। বারনিয়া দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে, গফম্যান এমন একজন ব্যক্তি যিনি ক্ষমতার অপব্যবহার করেন। ওরি এলমাকায়েসও এই নিয়োগকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। এমনকি গফম্যানের নিয়োগ বাতিল করারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‌সিনিয়র অ্যাপয়েন্টমেন্টস কমিটির রোমান গফম্যানের নিয়োগ অনুমোদন করার সিদ্ধান্তটি হাস্যকর। তাঁর নিয়োগ মোসাদ এবং ইজরায়েলের নিরাপত্তার জন্য একটা হুমকি। আমি গফম্যানের নিয়োগ বাতিল করার জন্য লড়াই করব।’‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora