ট্রেন্ডিং

US to cut tariffs on India

রাশিয়ার তেল না কেনার প্রতিশ্রুতি মোদীর, ভারতের ওপর শুল্ক কমিয়ে ১৮% করার সিদ্ধান্ত ট্রাম্পের

ভারতের ওপর থেকে শুল্ক হ্রাস করলেন ‌মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫% থেকে কমিয়ে ১৮% করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার পরই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। এখন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক মাত্র ১৮% থাকবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে শুল্কের হার আরও কমবে বলে জানিয়েছেন ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছেন।

ভারতের ওপর থেকে শুল্ক হ্রাস করলেন ‌মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ০৩, ২০২৬
Share on:

ভারতের ওপর থেকে শুল্ক হ্রাস করলেন ‌মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫% থেকে কমিয়ে ১৮% করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার পরই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। এখন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক মাত্র ১৮% থাকবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে শুল্কের হার আরও কমবে বলে জানিয়েছেন ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছেন।

শুল্ক ও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। ট্রাম্প বলেন, লক্ষ্য হল ভারতের ওপর শুল্ক থেকে ১৮ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনা। প্রধানমন্ত্রী মোদী এবং ট্রাম্প বাণিজ্য সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন, ‘‌প্রধানমন্ত্রী মোদী আমার অন্যতম সেরা বন্ধু এবং তার দেশের একজন শক্তিশালী এবং সম্মানিত নেতা। আমরা বাণিজ্য এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি।’‌

ফোনালাপে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন ক্রয়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প আরও বলেন যে, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। ট্রাম্প আরও জানান, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক জিনিসপত্র কিনবে। মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে আরও শুল্ক কমাবেন। হ্রাসকৃত শুল্ক অবিলম্বে কার্যকর হবে। তিনি আরও বলেন যে, ভবিষ্যতে ভারতের সঙ্গে তাঁর সম্পর্ক আরও দৃঢ় হবে। 


উল্লেখ্য, গতবছর মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। ২৫% ছিল পারস্পরিক শুল্ক, এবং বাকি ২৫% জরিমানা হিসেবে আরোপ করা হয়েছিল। রাশিয়া থেকে ভারতের তেল কেনার কারণে এই শুল্ক আরোপ করা হয়েছিল। এই ভারী শুল্ক ভারতের বস্ত্র, রত্ন ও গয়না, গাড়ির যন্ত্রাংশ এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক নতুন চুক্তির আওতায় আমেরিকা ভারতের উওপর শুল্ক কমিয়েছে। ট্রাম্পের দাবি অনুসারে, ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকান পণ্য আমদানি বাড়াতে সম্মত হয়েছে। ভারত আমেরিকান ডাল এবং কৃষি পণ্যের ওপর সাম্প্রতিক শুল্ক প্রত্যাহার করার ইঙ্গিতও দিয়েছে। ট্রাম্প আরও দাবি করেছেন, ভারত এবার রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora