ট্রেন্ডিং

All India Inter School Regatta

‌রবিবার থেকে লেক ক্লাবে শুরু আন্তঃস্কুল রেগাট্টা প্রতিযোগিতা, অংশ নিচ্ছে ২০০–রও বেশি ছাত্রছাত্রী

২৪ মে রবিবার থেকে শুরু হচ্ছে ৫১তম সর্বভারতীয় আমন্ত্রণামূলক আন্তঃস্কুল রেগাট্টা প্রতিযোগিতা। আয়োজক কলকাতার লেক ক্লাব। সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশন। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলবে ৩০ মে শনিবার পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় ৪৫টি স্কুলের ২০০-রও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে।

লেক ক্লাবে সাংবাদিক সম্মেলন।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬
Share on:

২৪ মে রবিবার থেকে শুরু হচ্ছে ৫১তম সর্বভারতীয় আমন্ত্রণামূলক আন্তঃস্কুল রেগাট্টা প্রতিযোগিতা। আয়োজক কলকাতার লেক ক্লাব। সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশন। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলবে ৩০ মে শনিবার পর্যন্ত। 

লেক ক্লাব আয়োজিত এই আন্তঃস্কুল রেগাট্টা প্রতিযোগিতা ২০১৩ সালে লিমকা বুক অব রেকর্ডসে নাম তুলে নিয়েছে। সে বছর ৪৫০ এরও বেশি প্রতিযোগী এই অংশ নিয়েছিল। পরবর্তী বছরগুলিতে রেকর্ড ভাঙতে না পারলেও এই আমন্ত্রণমূলক স্কুল রেগাট্টা প্রতিযোগিতার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।


এবারের প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে, ইনডোর রোয়িং, কক্সড ফোর্স এবং ডবল স্কালস। বালক ও বালিকাদের জুনিয়র বিভাগে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। আর একাদশ ও দ্বাদশ বিভাগের ছাত্রছাত্রীরা সিনিয়র বালক ও বালিকা বিভাগে অংশ নেবে। 

এবারের প্রতিযোগিতায় ৪৫টি স্কুলের ২০০-রও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে। ডবল স্কালস বিভাগে বালিকাদের ১৭টি টিম এবং বালকদের ২৩টি অংশ নিচ্ছে। কক্সড ফোর্স বিভাগে বালিকাদের ১৩টি টিম ও বালকদের ১৪টি টিম অংশ নিচ্ছে। ইনডোর রোয়িংয়ে ব্যক্তিগত ইভেন্টে ১৭০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। এই স্কুল প্রতিযোগিতা থেকেই উঠে এসেছেন শ্বেতা ব্রহ্মচারী এবং প্রতীক গুপ্তর মতো রোয়াররা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora