ট্রেন্ডিং

Chess Tournament

মহৎ উদ্যোগে দাবা প্রতিযোগিতা, সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে

মহৎ উদ্যোগে সামিল চেসমিট ফাউন্ডেশন। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। মাইন্ড গেম চেস আকাদেমির সঙ্গে যৌথ উদ্যোগে ও কলকাতা লেক ক্লাবের সহযোগিতায় এক দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে।

সাংবাদিক সম্মেলনে অনির্বান মুখার্জি, ডাঃ কৌশিক শীল ও ডঃ জয়ন্ত সরকার।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ০৬, ২০২৪
Share on:

৪ বছর ধরে নানা সামাজিক কাজে ব্রতী হয়েছে চেসমিট ফাউন্ডেশন। গতবছর ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিল। এবার আরও এক মহৎ উদ্যোগে সামিল। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। মাইন্ড গেম চেস আকাদেমির সঙ্গে যৌথ উদ্যোগে ও কলকাতা লেক ক্লাবের সহযোগিতায় এক দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে। 

১১ আগস্ট কলকাতা লেক ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য তুলে দেওয়া হবে। এই দাবা প্রতিযোগিতায় অপেশাদার খেলোয়াড়রা অংশ নেবেন। একদিকে যেমন খেলবেন কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিরা, তেমনই অংশ নেবেন অধ্যাপক, সাংবাদিক এবং নানা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অংশ নেবেন কলকাতার কয়েকজন গ্র‌্যান্ডমাস্টারের বাবা–মায়েরাও। ইতিমধ্যেই প্রায় ৭০ জন অপেশাদার দাবাড়ু প্রতিযোগিতায় খেলার জন্য নাম নথিভূক্ত করেছেন। 

একদিকে যেমন দাবা খেলা অনুষ্ঠিত হবে, তেমনই এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সমাজের সহৃদয় বিশিষ্ট ব্যক্তিরা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে অর্থ তুলে দেবেন। চেসমিট ফাউন্ডেশেন ও মাইন্ড গেম চেস আকাদেমির এই মহৎ উদ্যোগে হাজির থাকবেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। চেসমিট ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বান মুখার্জি বলেন, ‘‌আমরা বশে কয়েকবছর ধরে নানা সামাজিক কাজে এগিয়ে এসেছি। গতবছর ক্যান্সার আক্রান্তদের সাহায্য করা হয়েছিল। এবছর থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকলকে আমাদের এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’‌ 


মাইন্ড গেম চেস অআকাডেমির সিইও ডঃ জয়ন্ত সরকার বলেন, ‘‌যারা একসময় দাবা খেলতেন, সময়ের অভাবে এখন আর খেলতে পারেন না, তাদের আবার দাবায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ। একদিকে যেমন দাবা খেলা হবে, তেমনই প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ থ্যালাসেমিয়ায় আক্রান্তদের সাহায্য করা হবে।’‌ বিখ্যাত নিউরো সার্জেন ডাঃ কৌশিক শীল চেসমিট ফাউন্ডেশেন ও মাইন্ড গেম চেস আকাদেমির এই মহৎ উদ্যোগে সামিল হয়েছেন। তিনি বলেন, ‘‌ডিমেনশিয়া ও অ্যালজাইমার রোগ থেকে মুক্তির জন্য দাবা খেলার অন্যরকম গুরুত্ব রয়েছে। বেশ কয়েকবছর ধরে চেসমিট ফাউন্ডেশেন ও মাইন্ড গেম চেস আকাদেমি এই ব্যাপারে কাজ করে চলেছে। আমরা রোটারির মাধ্যমে প্রত্যন্ত গ্রামের স্কুলে এবং বিভিন্ন আবাসিক স্কুলে দাবা খেলা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি।’‌ 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora