আবার মহৎ উদ্যোগ চেসমিট ফাউন্ডেশন ও মাইন্ড গেম চেস অ্যাকাডেমির,পাশে দাঁড়াল দুঃস্থ ছাত্রীর
মানবিক কাজে বরাবরই এগিয়ে এসেছে চেসমিট ফাউন্ডেশন ও মাইন্ড গেম চেস অ্যাকাডেমি। অতীতে ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যার্থে যেমন অর্থ তুলে দিয়েছে, তেমনই পাশে দাঁড়িয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে। এবার পাশে দাঁড়াল এক দুঃস্থ মেধাবী ছাত্রীর পাশে।
মহিলাদের সঙ্গে সমানতালে পাল্লা দিল খুদে দাবাড়ু জাহ্নবী দত্ত।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৫
Share on:
মানবিক কাজে বরাবরই এগিয়ে এসেছে চেসমিট ফাউন্ডেশন ও মাইন্ড গেম চেস অ্যাকাডেমি। অতীতে ক্যান্সার আক্রান্ত রোগীদের সাহায্যার্থে যেমন অর্থ তুলে দিয়েছে, তেমনই পাশে দাঁড়িয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে। এবার পাশে দাঁড়াল এক দুঃস্থ মেধাবী ছাত্রীর পাশে। মেধাবী ছাত্রীর পাশে দাঁড়াতে এক অভিনব দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিল। অভিনব এই দাবা প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হল মেধাবী ছাত্রী ঋতিষা চক্রবর্তীকে।
কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল এই অভিনব দাবা প্রতিযোগিতা। ৪০ ঊর্ধ্ব মহিলাদের পাশাপাশি কম বয়সী বালিকা, তরুণীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিল। প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ কাজের চাপে, কেউ বা আবার সংসারের চাপে খেলাধূলোর সুযোগ পাননি। সেই সব মহিলারা অভিনব এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে সমাজের কাছে অন্যরকম বার্তা দিয়ে গেলেন। অভিনব এই দাবা প্রতিযোগিতায় কর্পোরেট জগতের মহিলারা ছাড়াও অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজ্যের প্রখ্যাত কয়েকজন দাবাড়ুর মায়েরা, সাংবাদিক এবং দাবার শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন রুপসা সরকার, অরুন্ধতী মুখার্জি ও জয়া পাল ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.