ট্রেন্ডিং

Paris Olympic 2024

‌বোনকে দিয়ে এ কী কাজ করালেন!‌ শৃঙ্খলাভঙ্গের জন্য ৩ বছরের জন্য নির্বাসিত হতে চলেছেন অন্তিম

বোনকে অলিম্পিক গেমস ভিলেজে ঢুকিয়ে নির্বাসিত হতে চলেছেন অন্তিম পাঙ্ঘাল। শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁকে ৩ বছরের জন্য নির্বাসিত করছে ভারতীয় অলিম্পিক সংস্থা। দেশে ফিরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইওসি কর্তারা। ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক সংস্থার নির্দেশে দেশে ফিরে এসেছেন অন্তিম পাঙ্ঘাল।

দেশে ফিরে এসেছেন অন্তিম পাঙ্ঘাল

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ০৯, ২০২৪
Share on:

বোনকে অলিম্পিক গেমস ভিলেজে ঢুকিয়ে নির্বাসিত হতে চলেছেন অন্তিম পাঙ্ঘাল। শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁকে ৩ বছরের জন্য নির্বাসিত করছে ভারতীয় অলিম্পিক সংস্থা। দেশে ফিরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইওসি কর্তারা। ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক সংস্থার নির্দেশে দেশে ফিরে এসেছেন অন্তিম পাঙ্ঘাল। আজ সকালে তিনি প্যারিস থেকে দেশে ফেরেন।

অন্তিম পাঙ্ঘালের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে অলিম্পিক গেমস ভিলেজে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন তাঁর বোন নিশা। গেমস ভিলেজের নিরাপত্তারক্ষীরা কার্ডটি বাজেয়াপ্ত করে। নিশাকে গেমস ভিলেজের থানায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়। ডেকে পাঠানো হয় অন্তিম পাঙ্ঘালকে। ভারতীয় অলিম্পিক সংস্থার কর্তাদের হস্তক্ষেপে নিশা মুক্তি পান। শৃঙ্খলাভঙ্গের জন্য অন্তিম পাঙ্ঘালকে প্যারিস থেকে দেশে ফেরার নির্দেশ দেয় ভারতীয় অলিম্পিক সংস্থা। শুক্রবার সকালে তিনি দেশে ফেরেন। 


আরও পড়ুনঃ প্যারিসে রুপোলি ছটা নীরজের, অলিম্পিক রেকর্ড গড়ে সোনা পাক বন্ধু নাদিমের


আরও পড়ুনঃ টোকিওর পর প্যারিস, স্পেনকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জিতল ভারত


অন্তিম পাঙ্ঘাল অবশ্য দাবি করেছেন, তাঁর ও বোন নিশাকে ঘিরে গুজব ছড়ানো হচ্ছে। নিশাকে গ্রেফতার করার মতো কোনও ঘটনা ঘটেনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তিম বলেন, ‌‘‌বুধবার থেকে শুনে আসছি আমার বোনকে নাকি গ্রেফতার করা হয়েছে। আমকেও নাকি আটক করা হয়েছিল। এরকম কোনও ঘটনা ঘটেনি। ম্যাচের পর আমি অসুস্থ হয়ে পড়ি। বোন এসে অলিম্পিক ভিলেজ থেকে আমাকে ওর হোটেলে নিয়ে যায়। হোটেলে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। আমার কয়েকটা জিনিসের দরকার ছিল। যেগুলো গেমস ভিলেজে ছিল। বোন আমার পরিচয়পত্র নিয়ে গেমস ভিলেজে যায়। নিরাপত্তারক্ষীদের আমার জিনিসগুলো ওর হাতে দেওয়ার কথা বলে। কিন্তু ওর বিরুদ্ধে মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে।’‌

তাহলে কেন অন্তিমের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নিয়ে আসা হল? ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ফরাসি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তিম পাঙ্ঘাল শৃঙ্খলাভঙ্গ করেছে। শৃঙ্খলাভঙ্গের জন্য অন্তিমকে ও তার সাপোর্ট স্টাফদের বৃহস্পতিবার দেশে ফেরত পাঠানো হচ্ছে।’‌ সূত্রের খবর, ম্যাচ হেরে যাওয়ার পর অসুস্থ বোধ করায় অন্তিম বোনের হোটেলে চলে আসেন। সেখানে ছিলেন তাঁর দুই কোচ ভগত সিং ও বিকাশ। সেই সময় অন্তিম বোন নিশাকে তাঁর অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে গেমস ভিলেজ থেকে সরঞ্জাম নিয়ে আসতে বলেন। নিশা গেমস ভিলেজে ঢুকে বেরিয়ে আসার সময় নিরাপত্তাকর্মীদের কাছে ধরা পড়ে যান।‌‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora