ট্রেন্ডিং

Asian Champions Trophy hockey 2024

‌হরমনপ্রীত সিংয়ের ২০০ গোল, কোরিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত ভারতের

পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারত। প্রথম তিন ম্যাচে চীন, জাপান, মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয়। এবার প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও দুর্দান্ত জয় তুলে নিল ভারত। ম্যাচের ফল ৩–১।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অপ্রতিরোধ্য ভারত

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪
Share on:

পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারত। প্রথম তিন ম্যাচে চীন, জাপান, মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয়। এবার প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও দুর্দান্ত জয় তুলে নিল ভারত। ম্যাচের ফল ৩–১। আগেই শেষ চারের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল। দক্ষিণ কোরিয়াকে হারানোর সঙ্গে সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল। এই নিয়ে টানা ৪ ম্যাচে জিতল ভারত।

আগের তিনটি ম্যাচের মতো এদিনও দাপট নিয়ে শুরু করেছিলেন হরমনপ্রীত সিংরা। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় ভারত। বিবেক সাগর প্রসাদের দুরন্ত পাস থেকে দলকে এগিয়ে দেন আরাইজিৎ সিং হুন্ডাল। পরের মিনিটেই ব্যবধান বাড়ায় ভারত। পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ২–০ করেন হরমনপ্রীত সিং। এটা ভারতীয় অধিনায়কের ২০০তম আন্তর্জাতিক গোল। প্রথম কোয়ার্টারে ২–০ ব্যবধানেই এগিয়ে থাকে ভারত।

২ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করে দক্ষিণ কোরিয়া। দ্রুতগতিতে আক্রমণ তুলে নিয়ে ভারতীয় রক্ষণকে চাপে ফেলার চেষ্টা করছিল। বেশ কয়েকটা পেনাল্টি কর্নারও আগায় করে। অবশেষে ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দক্ষিণ কোরিয়ার হয়ে সমতা ফেরান জিহুন ইয়াং। আগের ম্যাচে চীনের বিরুদ্ধেও গোল করেছিলেন এই কোরিয়ার ড্র‌্যাগ ফ্লিকার। 


তৃতীয় কোয়ার্টারে লড়াই আরও জমে ওঠে। ভারত ও কোরিয়া, দুই দলই ৪টি করে পেনাল্টি করনার আদায় করে। কোরিয়া যদিও একটাও কাজে লাগাতে পারেনি। বরং ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে ভারতকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। শেষ কোয়ার্টারে রক্ষণের ওপর জোর দিয়ে প্রতিআক্রমণের রাস্তা বেছে নেয় ভারত। কোরিয়া গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও সুযোগ দেননি ভারতীয় ডিফেন্ডাররা। শনিবার ভারতের সামনে চিরশত্রু পাকিস্তান।  


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora