ট্রেন্ডিং

CSJC Foundation Day

‌সাড়ম্বরে পালিত হল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ৭০ তম প্রতিষ্ঠা দিবস, দীর্ঘদিন পর আবার মুকুল দত্ত কর্মশালা

বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ৭০ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হল ক্রীড়া সাংবাদিকতার ওপর মুকুল দত্ত স্মৃতি কর্মশালা। কর্মশালায় অংশ নিয়েছিলেন ক্রীড়া সাংবাদিকতা ও ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা।

ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠা দিবসে হাজির ধীমান দত্ত (‌হুইল চেয়ারে বসে)‌। রয়েছেন দেবাশিস দত্তসহ আরও অনেকে।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৪
Share on:

বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ৭০ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হল ক্রীড়া সাংবাদিকতার ওপর মুকুল দত্ত স্মৃতি কর্মশালা। কর্মশালায় অংশ নিয়েছিলেন ক্রীড়া সাংবাদিকতা ও ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা। হাজির ছিলেন মুকুল দত্তর পুত্র আজকালের প্রাক্তন ক্রীড়া সম্পাদক ধীমান দত্ত।

অনুষ্ঠানের শুরুতেই ক্রীড়া সাংবাদিকতায় মুকুল দত্তর অবদান সম্পর্কে আলোকপাত করেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি সুভেন রাহা। ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কেক কাটা হয়। এদিনের কর্মশালা দুটি সেশনে ভাগ করা হয়েছিল। প্রথম সেশনে অতীতের ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে বর্তমান ক্রীড়া সাংবাদিকতার পার্থক্য, ক্রীড়া সাংবাদিকতার নানা দিক নিজেরে অভিজ্ঞতার কথা তুলে ধরেন আজকালের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত ও অনিলাভ চট্টোপাধ্যায়।


আরও পড়ুনঃ অভিষেকেই সেঞ্চুরি জাঙ্গুর, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েও হোয়াইটওয়াশ বাংলাদেশ


আরও পড়ুনঃ শেষ রাউন্ডে বাজিমাত, লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ট বিশ্বচাম্পিয়ন হয়ে ইতিহাস ডি গুকেশের


আরও পড়ুনঃ টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–র অংশ হতে পেরে উত্তেজিত ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার সোল ক্যাম্পবেল


দ্বিতীয় সেশনে ছাত্রছাত্রীদের সামনে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, সুজয় ভদ্র, মানিক ব্যানার্জি। বর্তমানে ওয়েব মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনা করেন আইবিএনএসের প্রতিষ্ঠাতা সাংবাদিক সুজয় ধর। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সচির অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় ও সহ–সভাপতি রূপক বসু। ‘আজকাল’ পত্রিকার প্রাক্তন ক্রীড়া সম্পাদক ধীমান দত্ত অসুস্থ অবস্থাতেও এসেছিলেন। কর্মশালা শেষে অংগ্রহনকারী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora