ট্রেন্ডিং

Archery World Cup 2025 Shanghai

বিশ্বকাপ তীরন্দাজির শেষ দিনে ব্রোঞ্জ দীপিকা, পার্থর, ৭টি পদক জিতে শেষ করল ভারত

সাংহাইতে অনুষ্ঠিত বিশ্বকাপ তীরন্দাজিতে (‌স্টেজ টু)‌ দুর্দান্ত ফল ভারতের। দুটি সোনা, দুটি রুপো ও তিনটি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক এল ভারতের ঘরে। কম্পাউন্ড বিভাগে আগেই পাঁচটি পদক জিতেছিলেন ভারতীয় তীরন্দাজরা। রবিবার প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভে এল আরও দুটি পদক। রিকার্ভে ব্রোঞ্জ জিতলেন দীপিকা কুমারী ও পার্থ সালুঙ্কে।

মহিলাদের রিকার্ভে ব্রোঞ্জ জিতলেন দীপিকা কুমারী।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৫
Share on:

সাংহাইতে অনুষ্ঠিত বিশ্বকাপ তীরন্দাজিতে (‌স্টেজ টু)‌ দুর্দান্ত ফল ভারতের। দুটি সোনা, দুটি রুপো ও তিনটি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক এল ভারতের ঘরে। কম্পাউন্ড বিভাগে আগেই পাঁচটি পদক জিতেছিলেন ভারতীয় তীরন্দাজরা। রবিবার প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভে এল আরও দুটি পদক। রিকার্ভে ব্রোঞ্জ জিতলেন দীপিকা কুমারী ও পার্থ সালুঙ্কে। এই প্রথম বিশ্বকাপে পদক পেলেন পার্থ।

এবারের প্রতিযোগিতায় দুরন্ত পারফরমেন্স করেছেন ২৪ বছর বয়সী মধুরা ধামাঙ্গাঁওকার। একটা করে সোনা, রুপো ও ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের কম্পাউন্ডে ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন মধুরা। ফাইনালে হারান আমেরিকার কারসন ক্রাহেকে। মহিলাদের কম্পাউন্ডে দলগত বিভাগে রুপো জেতে ভারত। সেই দলে মধুরা ছাড়াও ছিলেন জ্যোতি সুরেখা ভেনাম ও চিকিতা তানিপারথি। কম্পাউন্ডে মিশ্র বিভাগে ব্রোঞ্জ জেতেন মধুরা ও অভিষেক ভার্মা। পুরুষদের কম্পাউন্ড বিভাগে ভারতকে সোনা এনে দিয়েছেন অভিষেক ভার্মা, ওজাস দেওতালে ও ঋষভ যাদব।


প্রতিযোগিতার শেষদিনে মহিলাদের রিকার্ভে রুপো জিতলেন দীপিকা কুমারি। সেমিফাইনালে কোরিয়ার লিম সিহিওনের কাছে ৭–১ ব্যবধানে হেরে রুপো হাতছাড়া করেন দীপিকা। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। কোরিয়ারই কাং চে ইয়ংকে ৭–৩ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জেতেন। প্রথম সেট ২৭–২৭ ড্র হয়। দ্বিতীয় সেটে ২৯–২৭ পয়েন্টে জিতে ৩–১ ব্যবধানে এগিয়ে যান দীপিকা। তৃতীয় সেট ৩০–২৭ পয়েন্টে জিতে সমতা ফেরান কাং চে ইয়ং। চতুর্থ সেট জিতে ৫–৩ ব্যবধানে এগিয়ে যান দীপিকা। শেষ সেটে দীপিকার জয় ২৯–২৮ ব্যবধানে।

পুরুষদের রিকার্ভে ব্যক্তিগত বিভাগে পার্থ সালুঙ্কে সেমিফাইনালে শীর্ষ বাছাই কোরিয়ান কিম উজিনের কাছে ৭–১ ব্যবধানে হেরে যান। ব্রোঞ্জ পদকের প্লেঅফ ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসেন পার্থ। ৫ সেটের তীব্র উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ফ্রান্সের ব্যাপটিস্ট অ্যাডিসকে ৬–৪ ব্যবধানে হারিয়ে প্রথম বিশ্বকাপ পদক অর্জন করেন।‌‌‌ একসময় ম্যাচের ফল ছিল ৪–৪। পঞ্চম সেটে বাজিমাত পার্থর। ২৯–২৮ ব্যবধানে জিতে ব্রোঞ্জ তুলে নেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora