প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের বিশ্বকাপ দাবায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস ১৯ বছরের দিব্যা দেশমুখের
মহিলাদের বিশ্বকাপ দাবায় চ্যাম্পিয়ন হলেন আন্তর্জাতিক মাস্টার দিব্যা দেশমুখ। ভারতীয় গ্র্যান্ডমাস্টার ও দেশের এক নম্বর মহিলা দাবাড়ু কোনেরু হাম্পিকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন দিব্যা। আন্তর্জাতিক মাস্টার হিসেবে বিশ্বকাপ জিতে অনন্য নজির গড়লেন এই ভারতীয় মহিলা দাবাড়ু। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্র্যান্ডমাস্টারও হয়ে গেলেন দিব্যা।
মহিলাদের বিশ্বকাপ দাবায় চ্যাম্পিয়ন হলেন আন্তর্জাতিক মাস্টার দিব্যা দেশমুখ। ভারতীয় গ্র্যান্ডমাস্টার ও দেশের এক নম্বর মহিলা দাবাড়ু কোনেরু হাম্পিকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন দিব্যা। আন্তর্জাতিক মাস্টার হিসেবে বিশ্বকাপ জিতে অনন্য নজির গড়লেন এই ভারতীয় মহিলা দাবাড়ু। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গ্র্যান্ডমাস্টারও হয়ে গেলেন দিব্যা। তিনিই হলেন ভারতের ৮৮ নম্বর গ্র্যান্ডমাস্টার। আর মহিলাদের মধ্যে চতুর্থ।
বিশ্বকাপের ফাইনালে দুই ভারতীয় দাবাড়ুর লড়াই ছিল চোখে পড়ার মতো। প্রথম গেম ড্র হয়। সাদা ঘুঁটি নিয়েও হাম্পির কাছে আটকে যান দিব্যা। রবিবার কালো ঘুঁটি নিয়ে আটকে দেন হাম্পিকে। সাদা ঘুঁটি নিয়ে খেলার সুবিধা নিতে পারেননি হাম্পি। রেটিং এগিয়ে থাকা হাম্পির সব পরিকল্পনায় ব্যর্থ করে দেন দিব্যা দেশমুখ। এক সময় তো হাম্পিকে চাপেও ফেলে দিয়েছিলেন দিব্যা। শেষ পর্যন্ত সেই চাপ কাটিয়ে ওঠেন হাম্পি। ৩৪ তম চালের মাথায় দুজনেই ড্র মেনে নেন।
পরপর দুটি গেম ড্র হাওয়ায় টাইব্রেকারের মাধ্যমে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হল। প্রথম র্যাপিড গেম ড্র হয়। টাইব্রেকারে দ্বিতীয় র্যাপিড গেম জিতে চ্যাম্পিয়ন হলেন দিব্যা। টাইব্রেকারের শেষে ২.৫-১.৫ পয়েন্টে জেতেন তিনি। টাইব্রেকারে প্রথম ব়্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলা দিব্যা ব্যালান্সড ড্র করেছিলেন। দ্বিতীয় গেমে কালো ঘুঁটি নিয়েও চাপে রেখেছিলেন ৩৮ বছরের হাম্পিকে। একাধিক ভুল করেন হাম্পি। তাঁর সেই ভুল কাজে লাগিয়ে ১৯ বছরের দিব্যা চাপের মুখে মাথা ঠান্ডা রেখে শিরোপা জিতলেন দিব্যা।
দ্বিতীয় র্যাপিড গেমে কালো ঘুঁটি নিয়ে খেলেও জয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন দিব্যা। চাল দিতে কম সময় নিচ্ছিলেন তিনি। হাম্পি নিচ্ছিলেন বেশি সময়। ৮ মিনিট এগিয়ে ছিলেন দিব্যা। এই মুহূর্তে ড্র করার চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন হাম্পি। যদিও শেষমেশ চাপের মুখে নতি স্বীকার করতে হয় ৩৮ বছরের হাম্পিকে। ৩৪ চালের পর হাম্পিকে কিস্তিমাত করেন দিব্যা। প্রথমবার দাবা বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিব্যা। তিনি বলেন, “স্বপ্নেও ভাবিনি চ্যাম্পিয়ন হব। আমি ভাষা হারিয়ে ফেলেছি।”
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.