হকিতে স্বপ্নের দৌড় অব্যাহত, চীনকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখল ভারত
২০২৪ এশিয়ান চ্যম্পিয়ন্স ট্রফিতেও স্বপ্নের দৌড় অব্যাহত। চীন ১–০ ব্যবধানে হারিয়ে খেতাব ধরে রাখল ভারত। ম্যাচের একমাত্র গোলটি করেন জুগরাজ সিং। প্রতিযোগিতায় সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল ভারত।
চ্যাম্পিয়ন ভারতীয় দল।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪
Share on:
দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে টোকিও অলিম্পিক থেকেই সাফল্যের রাস্তায় ফিরিছে ভারতীয় হকি দল। এশিয়ান গেমসে সোনা, গতবছর এশিয়ান চ্য্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এবছর প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ। ২০২৪ এশিয়ান চ্যম্পিয়ন্স ট্রফিতেও স্বপ্নের দৌড় অব্যাহত। চীন ১–০ ব্যবধানে হারিয়ে খেতাব ধরে রাখল ভারত। ম্যাচের একমাত্র গোলটি করেন জুগরাজ সিং। প্রতিযোগিতায় সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে ৫ বার খেতাব জয় ভারতের। গ্রুপ লিগের মতো চীনকে হারিয়েই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি অভিযান শুরু করেছিল ভারত। ফাইনালের প্রতিপক্ষও সেই চীন। তবে গ্রুপ লিগে মতো ফাইনালে দাপট দেখাতে পারেনি ভারত। ফাইনালে হরমনপ্রীত সিংদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন চীনের খেলোয়াড়রা। যদিও প্রথম কোয়ার্টারে ভারতের আক্রমণের চাপ বেশি ছিল। ১০ মিনিটে পরপর দুটি পেনাল্টি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত। প্রথম কোয়ার্টারের একেবারে শেষলগ্নে পেনাল্টি কর্নার পেয়ে চীনও কাজে লাগাতে ব্যর্থ হয়।
দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে ওঠে। কিন্তু কোনও দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। তৃতীয় কোয়ার্টারেও খেলার ফল থাকে গোলশূন্য। অবশেষে ৫১ মিনিটে ম্যাচের জয়সূচক গোল তুলে নেয় ভারত। হরমনপ্রীত সিংয়ের পাস থেকে গোল করেন যুগরাজ সিং। ম্যাচের বাকি সময়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে চীন। কিন্তু রাজকুমার পাল, বিবেক প্রসাদ, জুগরাজ সিংরা এতটাই সজাগ ছিলেন, গোল তুলে নিতে পারেনি।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়াকে ৫–২ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছে পাকিস্তান। ৯ গোল করে প্রতিযোগিতা সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দক্ষিণ কোরিয়ার ইয়ং জিহুন। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিং। সেরা গোলকিপার চীনের ওয়াং চাইয়ূ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.