বুখারেস্টে সুপারবেট ক্লাসিক দাবায় দারুণ শুরু ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশের
গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ
স্পোর্টস টাইম নিউজ ডেস্ক
শেষ আপডেট: জুন ২৮, ২০২৪
Share on:
বুখারেস্টে অনুষ্ঠিত সুপারবেট ক্লাসিক দাবায় দারুণ শুরু করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। প্রথম রাউন্ডে হারিয়েছেন রোমানিয়ার ডিক বোগদান–ড্যানিয়েলকে। গুকেশ জয় দিয়ে শুরু করলেও আর এক ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ আটকে গেছেন নোদিরবেক আবদুসাত্তোরভের কাছে।
চলতি বছরের শেষের দিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনের মুখোমুখি হবেন ডি গুকেশ। তার আগে নিজেকে দারুণভাবে তৈরি করছেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। ক্যান্ডিডেটস দাবায় দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করার সুযোগ পেয়েছেন। তবে সুপারবেট ক্লাসিক দাবায় রোমানিয়ার ডিক বোগদান–ড্যানিয়েলের বিরুদ্ধে প্রথম রাউন্ডের খেলায় কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন গুকেশ। বোগদান–ড্যানিয়েলের ভুলের সুযোগ নিয়ে তিনি শীর্ষে উঠে আসেন। গুকেশও একটা ভুল করেছিলেন। কিন্তু সেই ভুল কাজে লাগাতে পারেননি বোগদান–ড্যানিয়েল।
অন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ কঠোর চেষ্টা করেছিলেন। কিন্তু উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার পর ড্র মেনে নিতে বাধ্য হন। প্রথম রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানা ফ্রান্সের ফিরোজা আলিরেজাকে পরাজিত করেছেন। অন্যম্যাচে হল্যান্ডের অনীশ গিরি আমেরিকান ওয়েসলি সো–র সঙ্গে ড্র করেছেন। ফ্রান্সের ম্যাক্সিম ভাচিয়ার–লাগ্রাভ ও রাশিয়ার ইয়ান নেপোমনিয়াচ্চির প্রথম রাউন্ডের খেলা ড্র হয়েছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.