ট্রেন্ডিং

India Hockey

‌প্যারিস অলিম্পিকের জন্য ঘোষিত ভারতীয় হকি দল, নেতৃত্বে হরমনপ্রীত সিং

প্যারিস অলিম্পিকের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। এবছর তৃতীয় অলিম্পিক খেলতে চলেছেন হরমনপ্রীত সিং।

হরমনপ্রীত সিং

স্পোর্টস টাইম নিউজ ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৪
Share on:

প্যারিস অলিম্পিকের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। সহ–অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার হার্দিক সিংয়ের হাতে।

এবছর তৃতীয় অলিম্পিক খেলতে চলেছেন হরমনপ্রীত সিং। ২০১৬ রিও অলিম্পিকে ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে অলিম্পিকে অভিষেক হয়। ২০২১ টোকিও অলিম্পিকে দেশকে ব্রোঞ্জ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অলিম্পিকে দীর্ঘদিনের খরা কাটিয়ে পদক জিতেছিল ভারত। অভিজ্ঞ গোলকিপার পিআর শ্রীজেশ এবং মিডফিল্ডার মনপ্রীত সিংও দলে রয়েছেন। দুজনই এবার চতুর্থ অলিম্পিকে মাঠে নামবেন।

রক্ষণে হরমনপ্রীত সিং, জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস ছাড়াও রয়েছেন সুমিত এবং সঞ্জয়। মাঝমাঠে সুযোগ পেয়েছেন রাজকুমার পাল, শামসের সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং এবং বিবেক সাগর প্রসাদ। ফরোয়ার্ড লাইনে অভিষেক, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং এবং গুরজন্ত সিং। বিকল্প হিসেবে রাখা হয়েছে কৃষাণ বাহাদুর পাঠক, নীলাকান্ত শর্মা ও জুগরাজ সিং। জারমানপ্রীত সিং, সঞ্জয়, রাজ কুমার পাল, অভিষেক এবং সুখজিৎ সিং এই প্রথম অলিম্পিকে খেলবেন।

প্যারিস অলিম্পিকে মোট ১২টি দল অংশ নেবে। ১২টি দলকে দুটি পুলে ভাগ করা হয়েছে। টোকিও অলিম্পিকে সোনাজয়ী বেলজিয়াম, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের সঙ্গে পুল বি–তে রয়েছে ভারত। পুল ‘‌এ’‌–তে রয়েছে হল্যান্ড, জার্মানি, গ্রেট ব্রিটেন, স্পেন, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক দেশ ফ্রান্স। দুই গ্রুপের সেরা ৪টি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ২৭ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। পরের ম্যাচ ২৯ জুলাই আর্জেন্টিনার বিরুদ্ধে। পরের দিন খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ১ ও ২ আগস্ট যথাক্রমে বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।

ঘোষিত ভারতীয় দল


গোলকিপার:‌ শ্রীজেশ পারত্তু রবীন্দ্রন

ডিফেন্ডার: জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং (‌অধিনায়ক)‌, সুমিত, সঞ্জয়

মিডফিল্ডার: রাজকুমার পাল, শামসের সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ

ফরোয়ার্ড: অভিষেক, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং, গুরজন্ত সিং

বিকল্প: নীলকান্ত শর্মা, জুগরাজ সিং, কৃষাণ বাহাদুর পাঠক

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora