ট্রেন্ডিং

East Zone Junior Hockey

‌দুরন্ত লড়াই করেও শেষরক্ষা হল না, পূর্বাঞ্চলীয় জুনিয়র হকিতে রানার্স বাংলার মেয়েরা

পূর্বাঞ্চলীয় জুনিয়র হকিতে পেনাল্টি শুট–আউটে ঝাড়খণ্ডের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১–১। পেনাল্টি শুট–আউটে ঝাড়খণ্ড জিতল ৫–৪ ব্যবধানে।

রানার্স বাংলার জুনিয়র মহিলা হকি দল

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৪
Share on:

দুর্দান্ত লড়াই করেও শেষরক্ষা হল না বাংলার জুনিয়র মহিলা হকি দলের। পূর্বাঞ্চলীয় জুনিয়র হকিতে পেনাল্টি শুট–আউটে ঝাড়খণ্ডের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১–১। পেনাল্টি শুট–আউটে ঝাড়খণ্ড জিতল ৫–৪ ব্যবধানে। 

রবিবার বিধাননগর সাই কেন্দ্রে ঝাড়খণ্ড ও বাংলার মেয়েদের ম্যাচের শুরু থেকেই দারুণ উত্তেজনা ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম দুই কোয়ার্টারে কোনও দলি গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের ২ মিনিটের মাথায় মুন্ডু সুকুরমনি গোল করে ঝাড়খণ্ডকে এগিয়ে দেয়। ২ মিনিট পরেই বাংলার হয়ে সমতা ফেরায় লালপেক সাংভি। নির্ধারিত সময়ে খেলার ফল ১–১ থাকার পর পেনাল্টি শুট–আউটের মাধ্যমে ফয়সালা হয়। প্রথম ৫টি শুট–আউটে দুটি করে গোল করে ঝাড়খণ্ড ও বাংলা। পরের চারটি শুট–আউটে ঝাড়খণ্ড ২টি ও বাংলা ১টি গোল করে। 


আরও পড়ুনঃ সমর্থকদের আবেগকে গুরুত্ব, নিজেদের মাঠ থেকে ম্যাচ সরছে, ডুরান্ডের নক আউটে সেরা দল নামাবে মহমেডান


আরও পড়ুনঃ বাংলার রিচার হাত ধরে রেকর্ড রান, মহিলাদের এশিয়া কাপের আমীরশাহীকে ৭৮ রানে উড়িয়ে দিল ভারত


মহিলাদের তৃতীয় স্থানাধিকারী ম্যাচে ওড়িশা পেনাল্টি শুট–আউটে ৪–৩ ব্যবধানে হারিয়েছে মণিপুরকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল গোলশূন্য। অন্যদিকে, ছেলেদের ফাইনালে ঝাণখণ্ডকে ২–০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা। তৃতীয় স্থানাধিকারী ম্যাচে মণিপুর ৭–২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বিহারকে। এদিন ফাইনালে হাজির ছিলেন অলিম্পিয়ান গুরবক্স সিং। তিনিই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora