ট্রেন্ডিং

Paris Olympic 2024

অলিম্পিকে ইতিহাস লক্ষ্য সেনের, ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে পৌঁছে গেলেন সেমিফাইনালে

স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য সেন। ইতিহাস গড়ে প্যারিস অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসসে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের এই ব্যাডমিন্টন তারকা। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য।

সেমিফাইনালে ওঠার পর লক্ষ্য সেন

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ০২, ২০২৪
Share on:

দেশবাসী স্বপ্ন দেখেছিল পিভি সিন্ধুকে ঘিরে। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির ওপরও অনেক প্রত্যাশা ছিল। সিন্ধু, সাত্ত্বিকরা প্রত্যাশাপূরণে ব্যর্থ। স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য সেন। ইতিহাস গড়ে প্যারিস অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসসে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের এই ব্যাডমিন্টন তারকা। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে ব্যাডমিন্টনের সেমিফাইনালে লক্ষ্য। পদক থেকে আর মাত্র ১ ম্যাচ দূরে। 

কোয়ার্টার ফাইনালে লক্ষ্য সেনের লড়াইটা সহজ ছিল না। প্রতিপক্ষ ছিলেন দ্বাদশ বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেন। দুজনের মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে ছিলেন তিয়েন চেন। ৪ বারের মধ্যে জিতেছিলেন ৩ বার। অন্যদিকে, গতবছর অল ইংল্যান্ড ওপেনে একমাত্র জয় পেয়েছিলেন লক্ষ্য সেন। সেই আত্মবিশ্বাসকে সম্বল করেই এদিন কোর্টে নেমেছিলেন লক্ষ্য। যদিও প্রথম গেমে দুরন্ত লড়াই করেও ২১–১৯ ব্যবধানে হেরে যান লক্ষ্য। 


আরও পড়ুনঃ আসালঙ্কার পরপর দু’‌বলে ২ উইকেট, নাটকীয় টাই ভারত–শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচ


আরও পড়ুনঃ ফাইভ–আ–সাইড ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে ইকো ক্রিক ও পৈলান স্পোর্টস


দ্বিতীয় গেমেও একসময় একসময় হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। একসময় ১০–৯ পয়েন্টে পিছিয়ে ছিলেন লক্ষ্য সেন। সেখান থেকে ১০–১০ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি লক্ষ্যকে। ক্রমশ পয়েন্ট তুলতে থাকেন। তিয়েন চেনও পিছিয়ে ছিলেন না। লক্ষ্যর সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছিলেন। ১৪–১৩ পয়েন্টে এগিয়ে থাকার পর ব্যবধান বাড়াতে থাকেন লক্ষ্য। একসময় ১৮–১৩ পয়েন্টে এগিয়ে যান। সেখান থেকে ২১–১৫ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে নেন। 

তৃতীয় গেমে শুরুতেই ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েন লক্ষ্য সেন। সমতা ফিরিয়ে ৪–৩ ব্যবধানে এগিয়ে যান। এরপর আর তিয়েন চেনকে এগিয়ে যাওয়ার সুযোগ দেননি লক্ষ্য। রীতিমতো দাপট দেখিয়ে তৃতীয় গেম জিতে সেমিফাইনালে পৌঁছে যান। প্রথম ভারতীয় ব্যাডমিন্টন তারকা হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাত গড়েন লক্ষ্য সেন। রবিবার লক্ষ্য সেমিফাইনালে খেলবেন ভিক্টর অ্যাক্সেলসেন এবং কিন ইয়েউ লো–র জয়ীর বিরুদ্ধে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora