প্যারিস অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। চতুর্থ স্থানে শেষ করেছিলেন। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে নতুন বিভাগে সোনা জিতে আক্ষেপ মেটালেন মীরাবাই চানু। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা জিতলেন এই ভারতীয় মহিলা ভারোত্তলক।
সোনা জেতার পথে মীরাবাই চানু।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৫
Share on:
২০২৪ প্যারিস অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল। চতুর্থ স্থানে শেষ করেছিলেন। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে নতুন বিভাগে সোনা জিতে আক্ষেপ মেটালেন মীরাবাই চানু। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা জিতলেন এই ভারতীয় মহিলা ভারোত্তলক। মহিলাদের ৪৮ কেজি বিভাগে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তিনি মোট ১৯৩ কেজি ওজন তুলে কমনওয়েলথ রেকর্ড গড়েছেন।
দীর্ঘদিন চোটের জন্য প্রতিযোগিতার বাইরে ছিলেন। প্যারিস অলিম্পিকের পর আর ট্র্যাকে নামেননি। চোট সারিয়ে প্রায় একবছর পর প্রত্যাবর্তনেই বাজিমাত। স্ন্যাচ বিভাগে ৮৪ কেজি ওজন তোলেন। ক্লিন ও জার্ক বিভাগে তোলেন ১০৯ কেজি ওজন। স্ন্যাচে প্রথম প্রচেষ্টাতেই ৮৪ কেজি ওজন তুলেছিলেন মীরাবাঈ। কিন্তু সেটা ফাউল হয়। দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ৮৪ কেজি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজি ওজন তুললেও সেটা ফাউল হয়। ৬টি লিফ্টের মধ্যে ৩টি ফাউল করেন মীরাবাই।
ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ১০৫ কেজি ওজন তোলেন মীরাবাই। দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ১০৯ কেজি ওজন। তৃতীয়বার ১১৩ কেজি ওজন লোড করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত সরে যান। মোট ১৯৩ কেজি ওজন তুলে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ রেকর্ড করেন ভারতের এই ভারোত্তলক। প্যারিস অলিম্পিকে চতুর্থ স্থান অর্জনের এক বছর পর প্রতিযোগিতায় নেমে সোনা জিতলেন মীরাবাই চানু।
নতুন ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এক কেজি ওজন কমিয়েছেন মীরাবাই। ২০২৬ সালে এশিয়ান গেমস। এশিয়ান গেমসে নতুন ওজন বিভাগের প্রস্তুতি হিসেবে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন তিনি। ২০২৮ অলিম্পিকেও ৪৮ কেজি ওজন বিভাগে নামার সিদ্ধান্ত নিয়েছেন মীরাবাই।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.