কলকাতা হকি লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গলকে ৩–১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। এদিন ডুমুরজলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন হকি অলিম্পিয়ান গুরবক্স সিং, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রমুখ। ম্যাচের আগে দুজনে হকিও খেলেন।
চ্যাম্পিয়ন হওয়ার পর দর্শকদের অভিবাদন গ্রহন করছেন মোহনবাগান ফুটবলাররা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৫
Share on:
ফুটবলে তো দীর্ঘদিন ধরেই দাপট অব্যাহত। হকির ডার্বিতেও দাপট দেখাল মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার কলকাতা হকি লিগের প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গলকে ৩–১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। এদিন ডুমুরজলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন হকি অলিম্পিয়ান গুরবক্স সিং, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রমুখ। ম্যাচের আগে দুজনে হকিও খেলেন।
ধারেভারে ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই এগিয়ে থেকে মাঠে নেমেছিল মোহনবাগান। ভারতীয় দলের ৩ জন খেলোয়াড় রয়েছে মোহনবাগান দলে। যার প্রভাব এদিন মাঠে দেখা গেল। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মোহনবাগানের। ৫ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন অর্জুন শর্মা। ২৬ মিনিটে প্রতিআক্রমণ থেকে ব্যবধান বাড়ান কার্তি সেলভম।
২ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধ শুরুর ৪ মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ব্যবধান কমান জামিল। শেষ কোয়ার্টারে সমতা ফেরানোর জন্য আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল। মোহনবাগানও পাল্টা আক্রমণ শানাতে থাকে। আক্রমণ প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। ৫০ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচে বাকি সময় আর গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। এই নিয়ে ২৭ বার লিগ জিতল মোহনবাগান। চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান পেল ৩ লক্ষ টাকা, ইস্টবেঙ্গল ২ লক্ষ। এদিন প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন গুরবক্স সিং, সৌরভ গাঙ্গুলি, রাজ্যের দুই মন্ত্রী অরুপ বিশ্বাস ও সুজিত বসু।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.