ট্রেন্ডিং

Chess for Thalassemia patients

‌মহৎ উদ্যোগ, অভিনব দাবা প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হল থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে

মাইন্ড গেমস চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রবিবার কলকাতার অভিজাত লেক ক্লাবে অনুষ্ঠিত হল অভিনব দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হল থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সাহায্যার্থে।

বিশিষ্ট ব্যবসায়ী তাপস চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন গ্র‌্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৪
Share on:

মহৎ উদ্যোগে সামিল মাইন্ড গেমস চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশন। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে এগিয়ে এসেছে এই দুই সংস্থা। মাইন্ড গেমস চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রবিবার কলকাতার অভিজাত লেক ক্লাবে অনুষ্ঠিত হল অভিনব দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হল থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সাহায্যার্থে। 

রবিবার অভিনব এই দাবা প্রতিযোগিতায় কর্পোরেট জগতের মানুষ ছাড়াও অধ্যাপক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, দাবার শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। দাবার বোর্ডে ছিলেন গ্র‌্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষের বাবাও। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নীলাভ্র দত্ত ,মধুরিমা সেনগুপ্ত, ডঃ কৌশিক বল, শ্রীমতি শান্তা বিশ্বাস, অরুন্ধতী মুখার্জি, অয়ন মিত্র, কল্পনা মিত্র, ভিভান অন্ডিয়া, ঊষসী চন্দ, কিরীটি বিক্রম চন্দ, ঋত্বিকা মিত্র, অমর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট ব্যবসায়ী তাপস চক্রবর্তী।

এই অভিনব দাবা প্রতিযোগিতাকে উপলক্ষ্য করে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা থ্যালাসেমিয়ায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। প্রতিযোগিতা থেকে সংগৃহীত অর্থ থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়ার সম্পাদক উৎপল পান্ডার হাতে তুলে দিয়েছে মাইন্ড গেমস চেস অ্যাকাডেমি ও চেসমিট ফাউন্ডেশন। অভিনব আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ক্লাবের সভাপতি তমাল মুখার্জি বলেন, ‘‌থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যের মতো মহৎ কাজে সামিল হতে পেরে আমরা গর্বিত। আগামী দিনেও এইরকম কাজে এগিয়ে আসবে।’‌ 


আরও পড়ুনঃ লিগে হাবুডুবু খাচ্ছে পালতোলা নৌকা, মোহনবাগানের পথে কাঁটা বিছিয়ে দিল জর্জ টেলিগ্রাফ


প্রতিযোগীদের উৎসাহ দিতে রবিবার লেক ক্লাবে হাজির ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডঃ স্নেহাশিস শূর, ডাঃ রমেন হোমচৌধুরী, ডাঃ কৌশিক শীল, দুই গ্রান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ ও সায়ন্তন দাস, দেবাশিস বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী তাপস চক্রবর্তী, নীতেশ শিট, তাপস সর্দার প্রমুখ। স্নেহাশিস শূর এই ধরনের সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ডাঃ কৌশিক শীল অ্যালজাইমার ও ডিমেনশিয়া থেকে মুক্তির জন্য দাবা কতটা প্রয়োজনীয়, তার ওপর আলোকপাত করেন। গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ, ‘‌এরকম মহৎ উদ্যোগে সামিল হতে পেরে ভাল লাগছে।’‌ 

চেসমিট ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ মুখার্জি বলেন, ‘‌মহৎ কাজের জন্য সারা বছর ধরে আমরা এইরকম দাবা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আগে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি। এবার থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য অর্থ সাহায্য করা হল। আগামী দিনেও আমারা এইরকম সামাজিক কাজে এগিয়ে আসব।’‌ মাইন্ড গেম চেস অ্যাকাডেমির সিইও ডঃ জয়ন্ত সরকার বলেন, ‘থ্যালাসেমিয়ায় আক্রান্তদের অর্থ সাহায্যের পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের একাকীত্ব থেকে কিছুটা মুক্তি দেও‌য়ার জন্যই অভিনব এই দাবা প্রতিযোগিতার আয়োজন। সামাজিক কর্তব্য পালনে এগিয়ে আসার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।’‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora