ট্রেন্ডিং

Doha Diamond League 2025

৯০ মিটারের স্বপ্নপূরণ করেও দোহা ডায়মন্ড লিগে সোনা এল না নীরজ চোপড়ার

অবশেষে স্বপ্নপূরণ। ৯০ মিটারের দূরত্বের বাধা টপকাতে পারলেন বটে। তবে সোনা অধরা থেকে গেল নীরজ চোপড়ার। দোহা ডায়মন্ড লিগে জীবনের সেরা ৯০.‌২৩ মিটার ছুড়েও রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল ভারতের এই জ্যাভেলিন থ্রোয়ারকে। ৯১.‌০৬ মিটার ছুড়ে সোনা জার্মানির জুলিয়ান ওয়েবারের।

ইতিহাস গড়ার পথে নীরজ চোপড়া।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৫
Share on:

দীর্ঘদিনের স্বপ্ন ছিল ৯০ মিটারের বাধা টপকানো। অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগে একের পর এক দাপট দেখালেও ৯০ মিটারের দূরত্ব পার করতে পারছিলেন না। অবশেষে স্বপ্নপূরণ। ৯০ মিটারের দূরত্বের বাধা টপকাতে পারলেন বটে। তবে সোনা অধরা থেকে গেল নীরজ চোপড়ার। দোহা ডায়মন্ড লিগে জীবনের সেরা ৯০.‌২৩ মিটার ছুড়েও রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল ভারতের এই জ্যাভেলিন থ্রোয়ারকে। ৯১.‌০৬ মিটার ছুড়ে সোনা জার্মানির জুলিয়ান ওয়েবারের।

প্রথম প্রয়াসে ৮৮.‌৪৪ মিটার ছোড়েন নীরজ। তাঁর দ্বিতীয় প্রয়াস বাতিল হয়। তৃতীয় প্রয়াসে ৯০.‌২৩ মিটার ছুড়ে নিজের জাতীয় রেকর্ড ভেঙে দেন নীরজ। ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে ৮৯.‌৯৪ মিটার ছুড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। চতুর্থ থ্রো–তে ৮০.‌৫৬ মিটার ছোড়েন নীরজ। দ্বিতীয় থ্রো থেকেই নীরজের ওপর চাপ তৈরি করে যাচ্ছিলেন জার্মানির জুলিয়ান ওয়েবার। প্রথম থ্রো–তে ছোড়েন ৮৩.‌৮২ মিটার। এরপর পরের চারটি থ্রো ছিল যথাক্রমে ৮৫.‌৫৭, ৮৯.‌০৬, ৮৮.‌০৫ ও ৮৯.‌৮৪। 


চাপে পড়ে পঞ্চম থ্রো ফাউল করে বসেন নীরজ। ষষ্ঠ থ্রোতে বাজিমাত জুলিয়ান ওয়েবারের। ৯১.‌০৬ মিটার ছুড়ে নীরজকে টপকে যান। অন্যদিকে, শেষ থ্রো–তে নীরজ ছোড়েন ৮৮.‌২০ মিটার। শেষ পর্যন্ত জীবনের সেরা থ্রো করেও রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল ভারতের এই জ্যাভেলারকে। ৮৫.‌৬৪ মিটার ছুড়ে তৃতীয় অ্যান্ডারসন পিটার্স। আর ভারতের আর এক প্রতিযোগী কিশোর জেনা ৭৮.‌৬০ মিটার ছুড়ে অষ্টম স্থানে শেষ করেছে। 

এশিয়ার তৃতীয় জ্যাভেলার হিসেবে ৯০ মিটারের গণ্ডি টপকালেন নীরজ চোপড়া। তাঁর আগে পাকিস্তানের আর্শাদ নাদিম ও চীন তাইপের চাও–সুং চেন ৯০ মিটারের বাধা পার করেছিলেন। গতবছর প্যারিস অলিম্পিকে ৯২.‌৯৭ মিটার ছুড়েছিলেন আর্শাদ নাদিম। তার আগে চাও–সুন চেং ছুড়েছিলেন ৯১.‌৩৬ মিটার। এখনও পর্যন্ত মোট ২৫ জন ৯০ মিটারের গণ্ডি পার করেছেন। নীরজ উঠে এলেন ২২ নম্বরে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora