ট্রেন্ডিং

Nisha scales Everest at 16

মাত্র ১৬ বছর বয়সে এভারেস্ট জয়!‌ মহিলাদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড তামিলনাড়ুর নিশা শশীকুমারের

এক বছরের মধ্যে দু–দুটি নজির!‌ হ্যাঁ, মাত্র ১৬ বছর বয়সেই আরও একটা রেকর্ড গড়ল তামিলনাডুর নিশা শশীকুমার। এভাররেস্ট জয় করলেন এই ষোড়শী। এলিট এক্সপেড–এর তথ্য অনুযায়ী দক্ষিণ ভারতীয় মহিলাদের দিক থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করা সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে রেকর্ড গড়েছে নিশা। ২৫ মে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছয় নিশা শশীকুমার। তার পুরো অভিযান জুড়ে শেরপা গাইড তেনজি শেরপা, ফুরা দোরজি শেরপা এবং ফুরসাং শেরপা সহায়তা করেছেন।

পর্বতাভিযানে সঙ্গীর সাথে নিশা শশীকুমার।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬
Share on:

এক বছরের মধ্যে দু–দুটি নজির!‌ হ্যাঁ, মাত্র ১৬ বছর বয়সেই আরও একটা রেকর্ড গড়ল তামিলনাডুর নিশা শশীকুমার। এভাররেস্ট জয় করলেন এই ষোড়শী। এলিট এক্সপেড–এর তথ্য অনুযায়ী দক্ষিণ ভারতীয় মহিলাদের  দিক থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করা সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে রেকর্ড গড়েছে নিশা। 

২৫ মে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছয় নিশা শশীকুমার। তার পুরো অভিযান জুড়ে শেরপা গাইড তেনজি শেরপা, ফুরা দোরজি শেরপা এবং ফুরসাং শেরপা সহায়তা করেছেন। শীর্ষস্থানীয় উচ্চ–পর্বতারোহণ সংস্থা এলিট এক্সপেড, যারা মাউন্ট এভারেস্টসহ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গগুলিতে বাণিজ্যিক অভিযান পরিচালনা করে, তারা ঘোষণা করেছে, ‘‌মাত্র ১৬ বছর বয়সে এটা একটা অসাধারণ কৃতিত্ব, যা বিশ্বের সর্বোচ্চ পর্বতে অসীম সংকল্প, সহনশীলতা এবং সাহসের পরিচয় দেয়। দক্ষিণ দিক থেকে থেকে নিশা সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে এভারেস্ট জয় করল।’‌ পাশাপাশি নিশাকে সাহায্য করার জন্য গাইড তেনজি শেরপা, ফুরা দোরজি শেরপা এবং ফুরসাং শেরপাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে এই সংস্থা। 


২০১০ সালের মার্চে তামিলনাড়ুর চেন্নাইতে খুম্বু অঞ্চলে জন্ম নিশার। সেখানেই একমাস ধরে প্রস্তুতি, প্রশিক্ষণ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এভারেস্টে আরোহণের আগে নিশা লিখেছিল, ‘‌খুম্বু আইসফল থেকে শুরু করে উচ্চ পর্বতের দীর্ঘ রাত পর্যন্ত, প্রতিটি পদক্ষেপই মনে করিয়ে দিয়েছে যে পর্বতমালা কতটা কঠিন। এই যাত্রা কখনোই শুধু রেকর্ড গড়ার জন্য ছিল না। এটি ছিল শৃঙ্খলা, সহনশীলতা এবং বিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় আমাকে কতদূর নিয়ে যেতে পারে তা দেখার বিষয়।’‌ 

উচ্চ–উচ্চতার রেকর্ডের ক্ষেত্রে নিশার কাছে এটা নতুন নয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে মাত্র ১৫ বছর ৭ মাস এবং ৮ দিন বয়সে ওশেনিয়া ও ইন্দোনেশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কার্সটেনজ পিরামিড (৪,৮৮৪ মিটার)-এর চূড়ায় আরোহণ করে সর্বকনিষ্ঠ মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করে। ২০২৫ সালের ডিসেম্বরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এই রেকর্ড নিশ্চিত করেছে। তার এই অভিযানও এলিট এক্সপেড আয়োজন করেছিল। নিশার লক্ষ্য এই মরশুমে আলাস্কার ডেনালি আরোহণ। কয়েক মাসের মধ্যে বিশ্বের সাতটি শীর্ষ পর্বতশৃঙ্গের মধ্যে দুটি সম্পন্ন করাও লক্ষ্য নিশার।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora