ট্রেন্ডিং

French Open 2025

‌প্রত্যাশামতোই জয় বাছাইদের, ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ, সিনাররা

ফ্রেঞ্চ ওপেনে প্রত্যাশামতোই এগিয়ে চলেছেন বাছাইরা। পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ইয়ানিক সিনার, নোভাক জকোভিচ, আলেক্সান্ডার জেরেভ, অ্যালেক্স ডি মিনাউররা। মহিলাদের সিঙ্গলসে জিতেছেন কোকো গফ, অ্যারিনা সাবালেঙ্কারাও।

সহজ জয়। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন জকোভিচ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৫
Share on:

ফ্রেঞ্চ ওপেনে প্রত্যাশামতোই এগিয়ে চলেছেন বাছাইরা। পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ইয়ানিক সিনার, নোভাক জকোভিচ, আলেক্সান্ডার জেরেভ, অ্যালেক্স ডি মিনাউররা। মহিলাদের সিঙ্গলসে জিতেছেন কোকো গফ, অ্যারিনা সাবালেঙ্কারাও।

পুরুষদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন হারিয়েছেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটকে। ম্যাচের ফল ৬–৩, ৬–০, ৬–৪। এদিন গ্যাসকোয়েটকে একেবারেই দাঁড়াতে দেননি সিনার। তৃতীয় রাউন্ডে সিনারের সামনে চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকা। দ্বিতীয় রাউন্ডে জিরি লেহেচকা ৬–৩, ৩–৬, ৬–১, ৬–২ ব্যবধানে হারিয়েছেন আলেজান্দ্রো দাভিদোভিচ ফোকিনাকে।


তৃতীয় বাছাই আলেক্সান্ডার জেরেভও প্রত্যাশামতো তৃতীয় রাউন্ডে উঠেছেন। প্রথম সেট হেরে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসেন জেরেভ। শেষ পর্যন্ত হল্যান্ডের জেসপার ডি জংয়ের বিরুদ্ধে ৩–৬, ৬–১, ৬–২, ৬–৩ ব্যবধানে জয় তুলে নেন। ষষ্ঠ বাছাই জকোভিচও তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন। দ্বিতীয় রাউন্ডে জকোভিচ ৬–৩, ৬–২, ৭–৬ (‌৭–১)‌ ব্যবধানে হারিয়েছেন কোরেন্টিন মৌটেটকে।  

তবে কঠিন লড়াই করে তৃতীয় রাউন্ডে উঠেছেন আলেক্সান্ডার বুবলিক। অ্যালেক্স ডি মিনাউরের সঙ্গে তাঁর লড়াই চলল ৫ সেটে। প্রথম দুটি সেট হেরেও শেষ পর্যন্ত ২–৬, ২–৬, ৬–৪, ৬–৩, ৬–২ ব্যবধানে জেতেন বুবলিক। আন্দ্রে রুবলেভ ৭–৬ (‌৭–‌১)‌, ৬–১, ৭–৬ (‌৭–‌৫)‌ সেটে হারান অ্যাডাম ওয়ালটনকে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন স্টেফানোস সিতসিপাস। তাঁকে ৬–৪, ৫–৭, ৬–২, ৬–৪ হারান মাতেও গিগানতে। মহিলা সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে জয়ী কোকো গফ। ৬–২, ৬–৪ সেটে জয়ী তেরেজা ভ্যালেন্তোভার বিরুদ্ধে। অ্যারিনা সাবালেঙ্কা ৬–৩, ৬–১ হারান জিল তিচমানকে। জেসিকা পেগুলা ৬–৩, ৭–৬ (‌৭/‌৩)‌ হারান অ্যান লি–কে। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora