ট্রেন্ডিং

Paris Olympic 2024

‌স্বপ্নপূরণ হল না, প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে পিভি সিন্ধুকে

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে প্যারিস গিয়েছিলেন পিভি সিন্ধু। স্বপ্নপূরণ হল না। প্যারিস অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হচ্ছে সিন্ধুকে। প্রি–কোয়ার্টার ফাইনালে চীনের হি বিং জিয়াওয়ের কাছে হেরে অলিম্পিক থেকে বিদায় নিতে হল ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকাকে।

স্বপ্নপূরণ হল না সিন্ধুর।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ০২, ২০২৪
Share on:

টানা তিনটি অলিম্পিকে পদক। ইতিহাস গড়ার হাতছানি নিয়ে প্যারিস গিয়েছিলেন পিভি সিন্ধু। স্বপ্নপূরণ হল না। প্যারিস অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হচ্ছে সিন্ধুকে। প্রি–কোয়ার্টার ফাইনালে চীনের হি বিং জিয়াওয়ের কাছে হেরে অলিম্পিক থেকে বিদায় নিতে হল ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকাকে। সিন্ধুকে হারিয়ে ২০২১ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে হারের মধুর প্রতিশোধ নিলেন বিং জিয়াও। 

চলতি বছরের শুরু থেকেই সময়টা ভাল যাচ্ছে না সিন্ধুর। একটাও খেতাব নেই, র‌্যাঙ্কিংয়েও নেমে গেছেন। অলিম্পিকে পদক জয়ের লক্ষ্যে জুন মাসের শেষ থেকে জার্মানির ছোট্ট শহরে নিরিবিলিতে প্রস্তুতি সেরেছিলেন। তার সেই প্রস্তুতি মূল্য পেল না। বড় আসর জ্বলে ওঠার নজির ধরে রাখতে পারলেন না। ফলে টানা তিনটি অলিম্পিকে পদক জিতে ইতিহাস তৈরির সম্ভাবনা শেষ হয়ে গেল। হয়তো তিনটি অলিম্পিক জেতার সম্ভাবনাও চিরতরে শেষ হয়ে গেল সিন্ধুর। কারণ, পরের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সময় আদৌও সেরা ছন্দে থাকবেন কিনা, সন্দেহ রয়েছে।


আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের ‘‌ভারত গৌরব’‌ সম্মান সৌরভকে, সামিকে ‘‌বাংলার গৌরব’‌ দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন


আরও পড়ুনঃ একজনের বিরুদ্ধে দু’‌জন!‌ ৭ মাসের সন্তানকে পেটে নিয়ে অলিম্পিকে অবিশ্বাস্য লড়াই নাদা হাফিজের


গ্রুপ লিগে সহজ প্রতিপক্ষর বিরুদ্ধে জয় পেলেও নক আউটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তেই কাবু সিন্ধু। প্রি–কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন ষষ্ঠ বাছাই চীনের হি বিং জিয়াও। চীনের এই প্রতিযোগীকে ২১–১৩, ২১–১৫ ব্যবধানে উড়িয়ে টোকিওতে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। প্যারিসে বিং জিয়াও জিতলেন ২১–১৯, ২১–১৪ ব্যবধানে। 

প্রথম গেমে বিং জিয়াওকে চাপে ফেলে দিয়েছিলেন সিন্ধু। শুরুর দিকে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ান। শেষদিকে লিড বাড়িয়ে ২১–১৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন হে বিং জিয়াও। দ্বিতীয় গেমে অবশ্য সিন্ধুকে সেভাবে দাঁড়াতেই দেননি জিয়াও। শুরুতেই ৪–২ ব্যবধানে এগিয়ে যান। লিড ধরে রেখে শেষ পর্যন্ত ২১–১৪ ব্যবধানে জিতে শেষ আটে পৌঁছে যান জিয়াও। ব্যাডমিন্টনে ভারতের পতাকা এখন লক্ষ্য সেনের হাতে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora