ট্রেন্ডিং

Chess tournament held at Acropolis Mall

মার্লিন রাইজের উদ্যোগে ‌অ্যাক্রোপলিস মলে অনুষ্ঠিত হল স্কুল দাবা, সেরা সৌম্যদীপ নাথ

খেলাধূলার প্রসারে বরাবরই এগিয়ে এসেছে ‘‌মার্লিন রাইজ’ কিছুদিন আগেই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করেছিল ‘‌মিডিয়া ফুটবল’‌। এবার ‘‌মার্লিন রাইজ’‌–এর ‌অ্যাক্রোপলিস মল এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে কলকাতার অ্যাক্রোপলিস মলে অনুষ্ঠিত হল তৃতীয় আমন্ত্রণীমূলক স্কুল দাবা প্রতিযোগিতা। কলকাতার ৬০টি স্কুলের ১৫০–রও বেশি ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। ৬ রাউন্ডের এই স্কুল দাবা প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা নিজেদের দক্ষতা তুলে ধরে। ৬ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির সৌম্যদীপ নাথ।

বিজয়ীদের সঙ্গে নিশা মোহতা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২৬
Share on:

খেলাধূলার প্রসারে বরাবরই এগিয়ে এসেছে ‘‌মার্লিন রাইজ’ কিছুদিন আগেই কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করেছিল ‘‌মিডিয়া ফুটবল’‌। এবার ‘‌মার্লিন রাইজ’‌–এর ‌অ্যাক্রোপলিস মল এবং রাজ্য দাবা সংস্থার উদ্যোগে কলকাতার অ্যাক্রোপলিস মলে অনুষ্ঠিত হল তৃতীয় আমন্ত্রণীমূলক স্কুল দাবা প্রতিযোগিতা।

কলকাতার ৬০টি স্কুলের ১৫০–রও বেশি ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। ৬ রাউন্ডের এই স্কুল দাবা  প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা নিজেদের দক্ষতা তুলে ধরে। ৬ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির সৌম্যদীপ নাথ।  একই পয়েন্ট নিয়ে টাই–ব্রেকের ভিত্তিতে দ্বিতীয় হয়েছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের অরিঞ্জয় মুখোপাধ্যায়। ৫.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির দর্শ মুরারকা।


আরও পড়ুনঃ ইরানে আবার ‘‌হিজাব যুদ্ধ’‌, সামাজিক চিত্রের বদল, আয়াতুল্লাহর ফরমান মানতে অস্বীকার নারীদের


দলগত বিভাগে সেরা স্কুলের পুরস্কার জিতেছে লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমি। দ্বিতীয় হয়েছে রামমোহন মিশন স্কুল এবং তৃতীয় বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল। বিভিন্ন বয়স বিভাগে মোট ৪৭টি ট্রফি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ এবং উইমেন গ্র্যান্ডমাস্টার নিশা মোহতা। তাঁদের উপস্থিতি প্রতিযোগীদের আরও উৎসাহিত করে। স্কুল পড়ুয়াদের মধ্যে দাবার প্রতি আগ্রহ বাড়ানো এবং নতুন প্রতিভা তুলে নিয়ে আসার জন্যই তিন বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করছে মার্লিন রাইজ। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora