ট্রেন্ডিং

Swapna Barman provisionally suspended

নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে নির্বাসিত এশিয়ান গেমসে সোনাজয়ী বাংলার স্বপ্না বর্মণ

নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে ২০১৮ এশিয়ান গেমসের সোনাজয়ী হেপ্টাথলিট স্বপ্না বর্মণকে সাময়িকভাবে নির্বাসিত করেছে জাতীয় ডোপ–বিরোধী সংস্থা (নাডা)। ২৯ বছর বয়সী স্বপ্না বর্মণের নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক–অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড বোল্ডেনোন পাওয়া গেছে। অ্যাথলেটিক্স থেকে অবসর নিলেও তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া অব্যাহত থাকবে। নাডার সাময়িকভাবে বরখাস্ত হওয়া ক্রীড়াবিদদের সর্বশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্বপ্নার নাম।

নির্বাসিত স্বপ্না।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬
Share on:

নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে ২০১৮ এশিয়ান গেমসের সোনাজয়ী হেপ্টাথলিট স্বপ্না বর্মণকে সাময়িকভাবে নির্বাসিত করেছে জাতীয় ডোপ–বিরোধী সংস্থা (নাডা)। ২৯ বছর বয়সী স্বপ্না বর্মণের নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক–অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড বোল্ডেনোন পাওয়া গেছে। অ্যাথলেটিক্স থেকে অবসর নিলেও তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া অব্যাহত থাকবে। নাডার সাময়িকভাবে বরখাস্ত হওয়া ক্রীড়াবিদদের সর্বশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্বপ্নার নাম।

এশিয়ান গেমসে প্রথম ভারতীয় হেপ্টাথলিট হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করেন স্বপ্না বর্মণ। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। চলতি মাসের শুরুতেই তিনি অবসরের কথা ঘোষণা করেন। স্বপ্না জানান, চোটের কারণে তাঁর পক্ষে আর প্রতিযোগিতায় নামা সম্ভব নয়। ২০১৬ অলিম্পিকেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন স্বপ্না।

বোল্ডেনোন টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয় এবং মানবদেহে এর কোনও ঔষধি ব্যবহার নেই। স্বপ্নার ক্ষেত্রে, গ্যাস ক্রোমাটোগ্রাফি–কমবাসশন–আইসোটোপ রেশিও মাস স্পেকট্রোমেট্রি পরীক্ষার মাধ্যমে এটা শনাক্ত করা হয়েছিল। এটা একটা উন্নত বিশ্লেষণাত্মক কৌশল, যা প্রাকৃতিক হরমোন এবং কৃত্রিমভাবে তৈরি হরমোনের মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত হয়।


নাডার একটা নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ‘‌স্বপ্নার ব্যাপারে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হবে এবং অবসর গ্রহণ করা সত্ত্বেও তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্বপ্নাকে শুনানিতে হাজির হতে হবে এবং ‘‌বি’‌ নমুনা পরীক্ষার জন্য অনুরোধ করতে পারবেন। ভবিষ্যতে যে কোনও সময় অবসর ভেঙে ফিরলে তাঁর বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং দোষী প্রমাণিত হলে নির্বাসিত করে হবে। অবসর ঘোষণা করা কাউকে ডোপিং-সংক্রান্ত অপরাধ থেকে মুক্তি দেয় না।’‌ 

স্বপ্নার সাময়িক নিষেধাজ্ঞা ছাড়াও, গত বছর প্রতিযোগিতার বাইরে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় হকি খেলোয়াড় মায়াঙ্ক শর্মাকে ৪ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। এছাড়া, গত বছর সাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১৫০০ মিটার ও ৫০০০ মিটার দৌড়ে সোনাজয়ী ১৯ বছর বয়সী স্প্রিন্টার সঞ্জনা সিং নিষিদ্ধ স্টেরয়েড পরীক্ষায় পজিটিভ হওয়ায় ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। মায়াঙ্ক ও সঞ্জনা দুজনেই আগে থেকেই সাময়িক নির্বাসিত ছিলেন। তবে, নাডার সর্বশেষ নিষেধাজ্ঞার তালিকায় সবচেয়ে বড় নাম হল স্বপ্না।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora