ট্রেন্ডিং

Nawsad Siddique vs Shaokat Molla

অশ্লীল ভাষায় নওশাদ সিদ্দিকীকে আক্রমণ শওকত মোল্লার, শালীনতা বজায় রেখে পাল্টা চ্যালেঞ্জ ভাঙড়ের বিধায়কের

ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে উৎখাত করার হুমকি! অশ্লীল ভাষায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ককে আক্রমণ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা। পাল্টা চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকীর। শওকত মোল্লার হুমকিকে কোনও গুরুত্বই দিচ্ছেন না ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বরং পান্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

নওশাদ সিদিকী ও শওকত মোল্লা। (‌ফাইল ছবি)

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২৫
Share on:

ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে উৎখাত করার হুমকি! অশ্লীল ভাষায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ককে আক্রমণ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা। পাল্টা চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকীর। শওকত মোল্লার হুমকিকে কোনও গুরুত্বই দিচ্ছেন না ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বরং পান্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

২০২৬ সালে বিধানসভা নির্বাচন। ভোট যতই এগিয়ে আসছে, সরগরম হয়ে উঠঠে রাজনৈতিক ময়দান। নেতাদের মুখে শুরু হয়ে গেছে কুকথার বন্যা। শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকে কাটাডাঙায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা জনসভার আয়োজন করা হয়েছিল। সেই জনসভায় আইএসএফ নেতা কারিমুল ইসলামকে মাটিতে পুঁতে দেওয়ার হুমকি দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা। 

রবিবার বিকালে ভাঙড়ের কাটাডাঙায় জনসভায় শওকত মোল্লা কারও নাম উল্লেখ না করে বলেন, ‘আইএসএফ–এর একটা জানোয়ার আছে। মাথায় টুপি দিয়ে ঘোরে। ভোগালিতে গেছিল মিটিং করতে। এখান থেকে বলে দিচ্ছি, এরপর যদি আমাদের মিটিংয়ে বাঁদরামো করো মাটিতে পুঁতে দেব। তোমার বাপ নওশাদ, আব্বাস আটকাতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘‌ওদের বিধায়ক গত চার বছরে ভাঙড়ে কোনও কাজ করেননি। তাও ভাঙড়ে ঘুরে বেড়াচ্ছে।’‌ ‌ 


আরও পড়ুনঃ ইজরায়েলের অসভ্যতা অব্যাহত, যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেইরুটে হামলা, মৃত ৫, আহত ২৮


‌ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও কড়া সুরে সতর্ক করেন শওকত মোল্লা। বলেন, ‘‌তোর দলের কেউ আমাদের গাড়ির সামনে নোংরামি করলে তুই ভাঙড়ে ঢুকতেই পারবি না। তোর ভাঙড়ে ঢোকার ক্ষমতা নেই।’ শওকত মোল্লার এই ‘‌তুই–তোকারি’‌ রাজ্য–রাজনীতিতে সব শালীনতা ছাড়িয়ে গেছে। বিশেষ করে একজন জনপ্রতিনিধির মুখে এই ধরণের ভাষা শোভা পায় না।

‌ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী অবশ্য যথেষ্ট ভদ্র ও শালীন ভাষায় শওকত মোল্লার মন্তব্যের জবাব দিয়েছেন। শওকতের হুমকিকে গুরুত্বই দিচ্ছেন না। নওশাদ বলেন, ‘‌শওকতের মতো অনেক নেতা আছে। আমি ওদের ভয় পাই না।’‌ তিনি শওকতের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলেছেন, ‘‌৩ ডিসেম্বর ক্যানিং পূর্ব বিধানসভায় সভা করতে যাব। শওকতের যদি ক্ষমতা থাকে, আটকে দেখাক।’‌ শওকতের মাটিতে পুঁতে দেওয়ার হুমকি নিয়ে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন নওশাদ সিদ্দিকী।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora