ট্রেন্ডিং

AFC Champions League 2

‌দুরন্ত খেলেও অলটিন অসিরের কাছে হার, এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে ইস্টবেঙ্গল

শুরুতে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। তুর্কমেনিস্তানের এই দলের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল উপহর দিয়েও ৩–২ ব্যবধানে হারতে হল ইস্টবেঙ্গলকে। অসিরের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এ যোগ্যতা অর্জন করতে না পারলেও এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে লাল–হলুদ ব্রিগেড।

দুরন্ত লড়াই, তবু জয় এল না ইস্টবেঙ্গলের।

আরিয়ান চৌধুরি

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৪
Share on:

স্বপ্ন ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এ যোগ্যতা অর্জন। যোগ্যতা অর্জন করতে গেলে প্লে–অফে অলটিন অসিরের বিরুদ্ধে জিততে হত। কিন্তু শুরুতে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। তুর্কমেনিস্তানের এই দলের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল উপহর দিয়েও ৩–২ ব্যবধানে হারতে হল ইস্টবেঙ্গলকে। অসিরের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এ যোগ্যতা অর্জন করতে না পারলেও এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে লাল–হলুদ ব্রিগেড।

নতুন মরশুমে লাল–হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতের একটাই মন্ত্র, আক্রমণ আর আক্রমণ। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে আসছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এ যোগ্যতা অর্জন পর্বে প্লে–অফ ম্যাচে তুর্কমেনিস্তানের অলটিন অসিরের বিরুদ্ধে তার ব্যতিক্রম হয়নি। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। ৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। রাকিপের গোলমুখী সেন্টার কাজে লাগাতে পারেননি ডেভিডরা। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। নন্দকুমারের সেন্টারে হেড করেছিলেন ডেভিড। বল অসিরের গোলকিপারের হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে হেড করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ডেভিড।

১২ মিনিটেই সমতা ফেরানোর সুযোগ এসেছিল অসিরের সামনে। মিরাতবারদিয়েভের ভলি ঝাঁপিয়ে বাঁচান ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিল। তবে সমতা ফেরানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে অলটিন অসিরকে। ১৭ মিনিটে মিরাত আনায়েভ দুরন্ত ভলিতে সমতা ফেরান। ২৭ মিনিটে নুরমিরাদভ সেলিম ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করে অলটিন অসিরকে এগিয়ে দেন। পিছিয়ে পড়েও দমে যায়নি ইস্টবেঙ্গল। বারবার হানা দিচ্ছিল অসির রক্ষণে। ৩৯ মিনিটে সমতা ফেরানোর সুযোগও এসেছিল। কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে ২–১ গোলে পিছিয়ে থাকে ইস্টবেঙ্গল।


দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন করেন লাল–হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। মহেশ সিং ও রাকিপের জায়গায় দিয়ামানতাকোস ও জিকসন সিংকে নামান। এতে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। ৫০ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল দিয়ামানতাকোসের সামনে। মাদিহ তালালের কাছ থেকে বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন। বল সরাসরি চলে যায় অলটিন অসিরের গোলকিপারের হাতে। ২ মিনিট পরই মিহেল টিটভের গোলে ব্যবধান বাড়ায় অলটিন অসির। ৫৯ মিনিটে জ্বলে ওঠেন সল ক্রেসপো। বিপক্ষের চারজন ফুটবলারকে ডজ করে দুরন্ত গোল করে ব্যবধান কমান। ৮০ মিনিটে ক্লেইটন সিলভা অসিরের জালে বল পাঠালেও ফাউলের জনয় বাতিল হয়ে যায়। শেষ দিকে একের পর এক আক্রমণ তুলে নিয়ে এলেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল।    

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora