ডার্বি জেতার পরের ম্যাচেই বড় দলের আটকে যাওয়ার ঐতিহ্য রয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটা আশঙ্কা কাজ করছিল। বিএসএস–এর বিরুদ্ধে তেমন কিছু হবে না তো? না, অঘটন কিছু ঘটতে দিলেন না চাকু মান্ডিরা। লাল–হলুদের কাছে খড়কুটোর মতো উড়ে গেল বিএসএস। ইস্টবেঙ্গলের জয় এল ৬–০ ব্যবধানে।
দুই কেরালিয়ান। লাল–হলুদ জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল আশিকের। সঙ্গে আর এক গোলদাতা নাসিব রহমান।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৫
Share on:
ডার্বি জেতার পরের ম্যাচেই বড় দলের আটকে যাওয়ার ঐতিহ্য রয়েছে। ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান, দুই দলই অতীতে ছোট ক্লাবের কাছে হোঁচট খেয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটা আশঙ্কা কাজ করছিল। বিএসএস–এর বিরুদ্ধে তেমন কিছু হবে না তো? না, অঘটন কিছু ঘটতে দিলেন না চাকু মান্ডি, ডেভিড লালহানসাঙ্গা, নাসিব রহমানরা। লাল–হলুদের কাছে খড়কুটোর মতো উড়ে গেল বিএসএস। ইস্টবেঙ্গলের জয় এল ৬–০ ব্যবধানে। প্রথম ম্যাচের পর আবার বড় ব্যবধানে জয় লাল–হলুদের।
এর আগে বৃষ্টির জন্য ইস্টবেঙ্গল ও বিএসএস ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। এদিনও আবার তেমনই আশঙ্কা তৈরি হয়েছিল। ম্যাচ শুরু হতেই প্রবল বৃষ্টি। তার মধ্যেই খেলা চলল। কর্দমাক্ত মাঠে সেভাবে বল গড়াচ্ছিল না। তার মধ্যেই ইস্টবেঙ্গলের দাপট। ডার্বি জয়ের রেশ যেন বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছিল লাল–হলুদ ফুটবলারদের। তবে গোল পেতে ১৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইস্টবেঙ্গলকে।
১৮ মিনিটে কর্নার পায় ইস্টবেঙ্গল। তন্ময় দাসের কর্নারে হেড করেছিলেন প্রভাত লাকরা। গোললাইন থেকে সেভ করেন বিএসএস–এর অয়ন নাগ। ফিরতে বলে গোল করেন চাকু মান্ডে। এই গোলের মিনিট তিনেক আগে অবশ্য ইস্টবেঙ্গলকে গোল পাওয়া থেকে বঞ্চিত করেছিল ক্রসবার। রোশল মুহাম্মদের দুর্দান্ত শট বার কাঁপিয়ে ফিরে আসে। ৩০ মিনিটে নাসিবের পাস থেকে ২–০ করেন ডেভিড। ২ মিনিট যেতে না যেতেই ৩–০। এবার ডেভিডের পাস থেকে গোল করেন আশিক মুহাম্মদ। লাল–হলুদ জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল আশিকের।
দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ইস্টবেঙ্গলের। তবে ব্যবধান বাড়াতে একটু বেশি সময়ই লেগেছিল। ৭৩ মিনিটে কেরলিয়ান জুটির ঝলক। বাঁদিক থেকে সেন্টার করেছিলেন আশিক মুহাম্মদ। হেডে ৪–০ করেন নাসিব রহমান। ২ মিনিট পরেই পরিবর্ত হিসেবে মাঠে নামা গুইতে ভানলালপেকার পাস থেকে ৫–০ করেন মার্ক জোথানপুইয়া। ৭৬ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ষষ্ঠ গোলটি করেন গুইতে। মাঝে কয়েকটা ম্যাচে স্ট্রাইকার সমস্যায় গোল আসছিল না। বিএসএস–এর বিরুদ্ধে কোচকে স্বস্তি দিলেন ডেভিড, আশিক, গুইতেরা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.