ডুরান্ড কাপে তিন প্রধানের জন্য বিনামূল্যে টিকিট, ঘোষণা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের
ডুরান্ড কাপে তিন প্রধানের জন্য এবছর বিনামূল্যে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্রীড়া দফতর। ডার্বি ছাড়া যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিটা ম্যাচে তিন প্রধানকে ৫ হাজার করে বিনামূল্যে টিকিট দেওয়া হবে। আর ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে দেওয়া হবে ৫ হাজার করে টিকিট।
কাল থেকে শুরু ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। এবছর ১৩৩ বছরে পা দিচ্ছে এশিয়ার প্রাচীনতম এই ফুটবল প্রতিযোগিতা। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এবারের প্রতিযোগিতার আয়োজক রাজ্য সরকার। ডুরান্ড কাপে তিন প্রধানের জন্য এবছর বিনামূল্যে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্রীড়া দফতর।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা এবছর ডুরান্ড কাপে কলকাতার তিন বড় ক্লাবকে বিনামূল্যে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডার্বি ছাড়া যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিটা ম্যাচে তিন প্রধানকে ৫ হাজার করে বিনামূল্যে টিকিট দেওয়া হবে। আর ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে দেওয়া হবে ৫ হাজার করে টিকিট। মহমেডানকে দেওয়া হবে আড়াইশো টিকিট। আর কিশোর ভারতীর ম্যাচগুলিতে তিন প্রধানকেই ২০০০ টিকিট বিনামূল্যে দেওয়া হবে।’ এছাড়া যুবভারতীর সব ম্যাচেই আইএফএ ১২০০ করে টিকিট পাবে। আর কিশোর ভারতী স্টেডিয়ামের ম্যাচে পাবে ৫০০ টিকিট।
গতবছর ডুরান্ড কাপের টিকিট নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। সমর্থকরা ডার্বির টিকিট না পেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাই এবছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনলাইনের পাশাপাশি অফ লাইনেও টিকিট বিক্রি করা হবে। টিকিটের দাম অবশ্য দর্শকদের নাগালের মধ্যেই থাকছে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘এবার একটা দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকরা যাতে মাঠে আসে, সেকথা মাথায় রেখে টিকিটের দাম কম রাখা হয়েছে। দামের টিকিট অনলাইন ছাড়াও অফলাইনে বিক্রি করা হবে। যে ক্লাবের ম্যাচ থাকবে, সেই ক্লাব থেকে টিকিট বিক্রি করা হবে।’ এবছর ডুরান্ডে সব মিলিয়ে প্রায় ১ কোটি টাকার পুরস্কার থাকছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.