ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে খারাপ মরশুম কাটাতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। বর্তমানে লিগ টেবিলে ১৫ নম্বরে রয়েছে ম্যান ইউ। অন্যদিকে, ১৬ নম্বরে টটেনহাম। হতশ্রী মরশুম কাটাতে চলা এই দুই দলের সামনে মরশুমের শেষ পর্বে কিছুটা আশার আলো। দুই দলের সামনেই খরা কাটানোর সুবর্ণ সুযোগ। ইউরোপা লিগের ফাইনালে উঠল ইংল্যান্ডের এই দুটি দল।
জোড়া গোল করে ম্যানচেস্টারকে জেতালেন ম্যাসন মাউন্ট।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৯, ২০২৫
Share on:
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে খারাপ মরশুম কাটাতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার। বর্তমানে লিগ টেবিলে ১৫ নম্বরে রয়েছে ম্যান ইউ। অন্যদিকে, ১৬ নম্বরে টটেনহাম। হতশ্রী মরশুম কাটাতে চলা এই দুই দলের সামনে মরশুমের শেষ পর্বে কিছুটা আশার আলো। দুই দলের সামনেই খরা কাটানোর সুবর্ণ সুযোগ। ইউরোপা লিগের ফাইনালে উঠল ইংল্যান্ডের এই দুটি দল। ২১ মে বিলবাওয়ের মাঠে ইউরোপা লিগের ফাইনালে দেখা যাবে ‘ইংলিশ ডার্বি’।
অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে সেমিফাইনালে প্রথম লেগে ৩–০ ব্যবধানে জিতে ইউরোপা লিগের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় লেগে প্রথমে পিছিয়ে পড়েও ৪–১ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যান ইউ। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেন ম্যাসন মাউন্ট। একটি করে গোল করেন কাসেমিরো ও রাসমুস হয়লুন্ড। দুই পর্ব মিলিয়ে ৭–১ ব্যবধানে জয়।
৩১ মিনিটে মাইকেল জাউরেগিজার দোলে এগিয়ে যায় বিলবাও। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বিলবাও। এরপরই পরিবর্ত হিসেবে মাঠে নেমে ইউনাইটেডকে সমতায় ফেরান ম্যাসন মাউন্ট। ৭ মিনিট পর ফ্রিকিক থেকে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন কাসেমিরো। ৮৫ মিনিটে রাসমুস হয়লুন্ড গোল করে ম্যানচেস্টারের ফাইনাল নিশ্চিত করেন। ম্যাচের ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ম্যাসন মাউন্ট।
টটেনহামও সেমিফাইনালের প্রথম লেগে বোডো/গ্লিমটকে ৩–১ ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এগিয়েছিল। দ্বিতীয় লেগেও নরওয়ের এই দলটিকে দাঁড়াতে দেয়নি। টটেনহামের জয় ২–০ ব্যবধানে। ম্যাচের দ্বিতীয়ার্ধে টটেনহামের হয়ে গোল দুটি করেন দমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো। দুই পর্ব মিলিয়ে টটেনহামের জয় ৫–১ ব্যবধানে। টটেনহাম শেষবার ইউরোপা লিগ জিতেছিল ১৯৮৩–৮৪ মরশুমে। তখন প্রতিযোগিতার নাম ছিল উয়েফা কাপ। এরপর আর কোনও ইউরোপিয়ান ট্রফি জেতেনি। এবার সামনে খরা কাটানোর সুযোগ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.