রাজ্য সংস্থার উদ্যোগে জোড়াবাগান পঞ্চানন ব্যায়াম সমিতিতে অনুষ্ঠিত হল ‘কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ’
বাংলার কুস্তির পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য কুস্তি সংস্থা। কুস্তিকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজন করল ‘কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৬।’ রবিবার জোড়াবাগান পঞ্চানন ব্যায়াম সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রতিযোগিতা। মোট ২০টি ওয়েট ক্যাটাগরি ছিল। এর মধ্যে বালকদের ১০টি ও বালিকাদের ১০টি। প্রতিযোগিতা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
দারুণ লড়াই দুই প্রতিযোগীর।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ০৯, ২০২৬
Share on:
বাংলার কুস্তির পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য কুস্তি সংস্থা। কুস্তিকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজন করল ‘কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৬।’ রবিবার জোড়াবাগান পঞ্চানন ব্যায়াম সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রতিযোগিতা। মোট ২০টি ওয়েট ক্যাটাগরি ছিল। এর মধ্যে বালকদের ১০টি ও বালিকাদের ১০টি। প্রতিযোগিতা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সকাল ১১টা নাগাদ মার্চ পাস্টের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ছাড়াও পুরুলিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারের মতে দুরের দেলার প্রতিযোগিরাও অংশ নিয়েছিল। এছাড়াও কিছু ক্লাবের প্রতিযোগীরাও অংশ নিয়েছিল। বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট ১৫৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিল।
রাজ্য কুস্তি সংস্থার লক্ষ্য ২০৩৬ অলিম্পিককে সামনে রেখে নতুন প্রতিভা তুলে নিয়ে আসা। সংস্থার সচিব শোভন চক্রবর্তী বলেন, ‘আমাদের লক্ষ্য খেলাকে আরও জনপ্রিয় করা। এছাড়া ২০৩৬ অলিম্পিককে সামনে রেখে নতুন প্রতিভা তুলে নিয়ে আসা। এই নিয়ে আমরা দ্বিতীয়বার কিডস রেসলিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করছি। আশা করছি এইরকম প্রতিযোগিতা থেকে নতুন প্রতিভা উঠে আসবে।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.