অনূর্ধ্ব ৯ রাজ্য দাবায় চ্যাম্পিয়ন আয়ান গুপ্ত ও আরোহী ভট্টাচার্য
মাইন্ড গেম চেস অ্যাকাডেমি ও উত্তর ২৪ পরগনা জেলা দাবা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব ৯ বালক ও বালিকাদের রাজ্য দাবা। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আয়ান গুপ্ত। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন আরোহী ভট্টাচার্য।
ট্রফি হাতে খুদে দাবাড়ুরা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ১৩, ২০২৫
Share on:
মাইন্ড গেম চেস অ্যাকাডেমি ও উত্তর ২৪ পরগনা জেলা দাবা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব ৯ বালক ও বালিকাদের রাজ্য দাবা। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আয়ান গুপ্ত। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন আরোহী ভট্টাচার্য।
৯ মে গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি ক্লাবে প্রতিযোগিতা শুরু হয়েছিল। ৪ দিন ধরে চলা এই আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযাগিতায় ১৬টি জেলা থেকে বালক বিভাগে ১৬৮ জন ও বালিকা বিভাগে ৬৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আরোহী ভট্টাচার্য। তার সংগৃহীত পয়েন্ট ৭। ৬.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় সায়াস্তা সিং। ৬ পয়েন্ট পেয়ে তৃতীয় শ্রেয়সী দাস। এই তিনজনই অনূর্ধ্ব ৯ জাতীয় দাবায় খেলার সুযোগ পেয়েছে।
অন্যদিকে, ৮ রাউন্ডের এই প্রতিযোগিতায় সবকটা ম্যাচ জিতে ৮ পয়েন্ট পেয়ে বালকদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আয়ান গুপ্ত। ৬.৫ পয়েন্টে প্রতিযোগিতা শেষ করে ৬ জন। বুচল পদ্ধিতে এগিয়ে থাকায় রানার্স অনিকেত দাস। বালকদের বিভাগে জাতীয় দাবায় খেলার সুযোগ পেয়েছে এই দুজন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন গ্র্যান্ডমাষ্টার দিব্যেন্দু বড়ুয়া, রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক ডঃ পার্থসারথি গাঙ্গুলি, ডঃ জয়ন্ত সরকার প্রমুখ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.