ট্রেন্ডিং

US Open 2024

গতবছর ফাইনালে হারের আক্ষেপ মিটল, ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা

কোকো গফের কাছে হেরে জীবনের প্রথমবার ইউএস ওপেন খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। একবছর পর স্বপ্নপূরণ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে জীবনের প্রথম ইউএস ওপেন খেতাব জিতলেন অ্যারিনা সাবালেঙ্কা।

জীবনের প্রথম ইউএস ওপেন খেতাব জিতলেন অ্যারিনা সাবালেঙ্কা

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০৮, ২০২৪
Share on:

গতবছর ফাইনালে পৌঁছেও শেষরক্ষা হয়নি। কোকো গফের কাছে হেরে জীবনের প্রথমবার ইউএস ওপেন খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। একবছর পর স্বপ্নপূরণ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে জীবনের প্রথম ইউএস ওপেন খেতাব জিতলেন অ্যারিনা সাবালেঙ্কা। ম্যাচের ফল ৭–৫, ৭–৫। এই বছরে দু’‌দুটি গ্র‌্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন বেলারুশের এই মহিলা টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু করেছিলেন, শেষ করলেন ইউএস ওপেন দিয়ে। 

গত বছর মার্কিন তারকা কোকো গফের বাধা টপকাতে পারেননি। এবছর ফাইনালে আরও এক মার্কিন তারকার মুখোমুখি হয়েছিলেন সাবালেঙ্কা। এবার অবশ্য বাজিমাত। যদিও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা জেসিকা পেগুলা ফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন সাবালেঙ্কাকে। প্রথম সেটে ২–১ ব্যবধানে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৫–২ ব্যবধানে এগিয়ে যান সাবালেঙ্কা। পেগুলা ৫–৫ করে ফেললেও শেষ পর্যন্ত ৭–৫ ব্যবধানে প্রথম সেট জিতে নেন। 


আরও পড়ুনঃ ‌লিগের শেষ ম্যাচেও সম্মানহানি, পুলিশ এসি–র কাছে হেরে লজ্জা আরও বাড়ল মোহনবাগানের


দ্বিতীয় সেটেও লড়াই দারুণ জমে উঠেছিল। ৩–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন সাবালেঙ্কা। দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েও ৭–৫ ব্যবধানে হেরে যান পেগুলা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাবালেঙ্কা। মরশুমের শেষ গ্র‌্যান্ড স্ল্যামও ঘরে তুললেন। এই নিয়ে তিনটি গ্র‌্যান্ড স্ল্যাম জিতলেন সাবালেঙ্কা। তিনটিই হার্ড কোর্টে। দুটি অস্ট্রেলিয়ান ওপেন। আর এবার ইউএস ওপেন। ইউএস ওপেন জিতে হার্ড কোর্টে দাপট বজায় রাখলেন বিশ্বের ২ নম্বর এই মহিলা টেনিস তারকা। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora