মহিলাদের সিঙ্গলসে অবশ্য লড়াই করে তৃতীয় রাউন্ডে উঠতে হয়েছে ইগা শিয়নতেককে। বিশ্বের ১২৫ নম্বরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের কেটি ম্যাকনালির বিরুদ্ধে প্রথম সেটে ৫–৭ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন শিয়নতেক। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান। পরের দুটি সেটে দাঁড়াতেই দেননি ম্যাকনালিতে। ৬–২, ৬–১ ব্যবধানে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান। খেতাব ধরে রাখার দিকে আরও একধাপ এগোলেন গতবারের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেইচিকোভা। চেক প্রজাতন্ত্রের ক্রেইচিকোভা ৬–৪, ৩–৬, ৬–২ গেমে হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন ডোলহাইডকে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.