ট্রেন্ডিং

Paris Olympics

‌অলিম্পিক তীরন্দাজিতে দারুণ শুরু ভারতের, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পুরুষ ও মহিলা দল

অলিম্পিকে দুর্দান্ত শুরু করল ভারতীয় তীরন্দাজি দল। ভারতীয় মহিলা ও পুরুষ, দুটি দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। র‌্যাঙ্কিং রাউন্ডে পুরুষ দল তৃতীয় স্থানে ও মহিলা দল চতুর্থ স্থানে শেষ করেছে।

অলিম্পিকে ভারতীয় মহিলা তীরন্দাজ দল

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৪
Share on:

অলিম্পিকে দুর্দান্ত শুরু করল ভারতীয় তীরন্দাজি দল। ভারতীয় মহিলা ও পুরুষ, দুটি দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। র‌্যাঙ্কিং রাউন্ডে পুরুষ দল তৃতীয় স্থানে ও মহিলা দল চতুর্থ স্থানে শেষ করে। ভারতীয় মহিলা দলে রয়েছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কাউর। অন্যদিকে, পুরুষ দলে রয়েছেন তরুণদীপ রাই, প্রবীণ যাদব ও ধীরজ বোমাদেবারা। 

পুরুষদের র‌্যাঙ্কিং রাউন্ডে ভারত সংগ্রহ করে ২০১৩ পয়েন্ট। অন্যদিকে, ২০৪৯ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করে দক্ষিণ কোরিয়া। ২০২৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে থাকে এবারের অলিম্পিকের আয়োজক ফ্রান্স। ব্যক্তিগত বিভাগে র‌্যাঙ্কিং রাউন্ডে সবচেয়ে বেশি স্কোর করেন ধীরজ বোমাদেবারা। তাঁর সংগ্রহ ৬৮১ পয়েন্ট। ধীরাজ চতুর্থ স্থান লাভ করেন। এরপর তরুণদীপ রাই ৬৭৪ পয়েন্ট পেয়েছে ১৪ নম্বর স্থানে শেষ করে। ৬৫৮ পয়েন্ট পেয়ে ৩৯ নম্বরে শেষ করেন প্রবীণ যাদব। সব মিলিয় ভারতের সংগ্রহ দাঁনায় ২০১৩ পয়েন্ট। ভারত তৃতীয় স্থান পাওয়া তিন তীরন্দাজই সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। 


আরও পড়ুনঃ ডুরান্ড কাপে তিন প্রধানের জন্য বিনামূল্যে টিকিট, ঘোষণা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের


মহিলাদের র‌্যাঙ্কিং রাউন্ডে মোট ১৯৮৩ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থান পায় ভারত। ২০৪৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে দক্ষিম কোরিয়া। দ্বিতীয় স্থান পায় চীন। তাদের সংগ্রহ ১৯৯৬ পয়েন্ট। আর ১৯৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে মেক্সিকো। শনিবার ভারতীয় পুরুষ এবং মহিলা দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ভারতীয় মহিলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্রান্স ও হল্যান্ডের জয়ী দলের বিরুদ্ধে। 

অন্যদিকে, মিক্সড টিম ইভেন্টে পাঁচ নম্বরে শেষ করে শেষ ষোলোর ছাড়পত্র পেয়েছে ভারত। ভারতের সংগ্রহ ১৩৪৭ পয়েন্ট। পুরুষ ও মহিলা দলের সেরা স্কোর করা দুই প্রতিযোগী ধীরজ বোমাদেবারা ও অঙ্কিতা ভকত দেশের হয়ে মিক্সড ইভেন্টে নামেন। ধীরজ স্কোর করেন ৬৮১ পয়েন্ট। আর অঙ্কিতা ৬৬৬ পয়েন্ট।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora