ট্রেন্ডিং

Paris Olympic 2024

‌৪৪ বছরেও সোনার খরা কাটল না, জার্মানির কাছে হেরে ভারতের সামনে এবার ব্রোঞ্জের লড়াই

ভারতকে ৩–২ ব্যবধানে হারিয়ে অলিম্পিক হকির ফাইনালে পৌঁছে গেল জার্মানি। সোনার লড়াইয়ে খেলবে হল্যান্ডের বিরুদ্ধে। জার্মানির কাছে হারলেও পদকের সম্ভাবনা অবশ্য এখনও শেষ হয়ে যায়নি ভারতের। ব্রোঞ্জ পদকের জন্য লড়াই স্পেনের বিরুদ্ধে।

জার্মানির বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ভারতের

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ০৭, ২০২৪
Share on:

শেষ মিনিট পর্যন্ত কঠিন লড়াই। অন্তিম মুহূর্তে সুখজিতের হিট বারের ওপর দিয়ে উড়ে যেতেই দীর্ঘশ্বাস। দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল মার্কো মিল্টকাউয়ের একটা গোল। ভারতকে ৩–২ ব্যবধানে হারিয়ে অলিম্পিক হকির ফাইনালে পৌঁছে গেল জার্মানি। সোনার লড়াইয়ে খেলবে হল্যান্ডের বিরুদ্ধে। জার্মানির কাছে হারলেও পদকের সম্ভাবনা অবশ্য এখনও শেষ হয়ে যায়নি ভারতের। ব্রোঞ্জ পদকের জন্য লড়াই স্পেনের বিরুদ্ধে। ৪৪ বছরেও সোনার খরা কাটল না ভারতের।

চলতি অলিম্পিকের শুরু থেকেই হরমনপ্রীত সিংয়ের ভারত অবিশ্বাস্য হকি সেমিফাইনালে যাওয়ার পথে হারিয়েছিল অস্ট্রেলিয়া ও গ্রেট ব্রিটেনের মতো শক্তিশালী দলকে। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনার পদক এসেছিন। এবারও ফাইনালে ওঠার হাতছানি ছিল। কিন্তু জার্মানির বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ভারতের।  অমিত রোহিদাসের অভাব এদিনও টের পাওয়া গেল। আগের ম্যাচে লালকার্ড দেখায় জার্মানির বিরুদ্ধে খেলতে পারেননি রোহিদাস। রক্ষণে তাঁর না থাকার সুযোগ নিয়ে গেল জার্মানি। 

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ভারতের ২ মিনিটেই পেনাল্টি কর্নার তুলে নেয়। হার্দিকের শট হেররিক্সের পায়ে লাগে। আবার পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু এবারও কাজে লাগাতে পারেনি। ৭ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। পেনাল্টি কর্নার থেকে নেওয়া হরমনপ্রীতের শট জার্মানির উইকারের স্টিকে লেগে গোলে ঢুকে যায়। ১–০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথমন কোয়ার্টারে ১ গোলেই এগিয়ে ছিলেন হরমনপ্রীতরা। 


সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জার্মানির হয়ে সমতা ফেরান গঞ্জালো পেইলাট। ২ মিনিট পরই সহজ সুযোগ নষ্ট করেন অভিষেক। ২৭ মিনিটে পেনাল্টি পায় জার্মানি। শ্রীজেশের ডানদিক দিয়ে বল জালে জড়িয়ে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন ক্রিস্টোফার রুহর। তিনকাঠির নীচে শ্রীজেশ এদিনও ছিলেন অপ্রতিরোধ্য। গোটা ম্যাচে প্রায় গোটা দশেক শট আটকান ভারতীয় দলের এই গোলকিপার। 

তৃতীয় কোয়ার্টারের শুরুতে দু’‌দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি। অমিত রোহিদাসের না থাকাটা প্রকট হয়ে উঠছিল। অবশেষে ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান সুখজিৎ। চতুর্থ কোয়ার্টারের শুরু থেকে আবার দাপট শুরু জার্মানির। ৪৬ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৫৪ মিনিটে হেনরিক্সের পাস থেকে মার্কো মিল্টকাউ গোল করে ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora