ট্রেন্ডিং

Australian Open 2025

‌অভিজ্ঞতার কাছে হার তারুণ্যের, আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে জকোভিচ

অভিজ্ঞতার কাছে নতিস্বীকার করতে হল তারুণ্যকে। কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের শেষ চারে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। ম্যাচের ফল ৪–৬, ৬–৪, ৬–৩, ৬–৪।

জয়ের পর কার্লোস আলকারাজকে সান্তনা দিচ্ছেন জকোভিচ।

ঈশানী হালদার

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৫
Share on:

অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে নতিস্বীকার করতে হল তারুণ্যকে। কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসের শেষ চারে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। ম্যাচের ফল  ৪–৬, ৬–৪, ৬–৩, ৬–৪। কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়ায় সবচেয়ে কম বয়সী হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগও হারালেন আলকারাজ। সেমিফাইনালে দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে খেলবেন জকোভিচ।

প্রথম সেটে তেমন ছন্দে ছিলেন না জকোভিচ। জকোভিচের ফর্ম না থাকার সুযোগ কাজে লাগিয়ে প্রথম সেট ৬–৪ ব্যবধামে জিতে নেন আলকারাজ। দ্বিতীয় সেটে একসময় ৫–৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন জকোভিচ। এরপর মেডিকেল টাইম আউট নেন এই সার্বিয়ান টেনিস তারকা। বাঁ পায়ের ঊরুতে ইনজুরি টেপ বেঁধে আবার কোর্টে ফিরে আসেন। এরপরই ছন্দে ফেরেন। দ্বিতীয় সেট শেষ পর্যন্ত ৬–৪ ব্যবধানে জিতে সমতা ফেরান জকোভিচ।


আরও পড়ুনঃ পরপর ২ ম্যাচ ড্র, মোলিনার ভুল স্ট্র‌্যাটেজিতে চেন্নাইনের কাছে আটকে গেল মোহনবাগান


সমতা ফেরানোর পর জকোভিচকে আর আটকানো যায়নি। তৃতীয় সেটে আলকারাজকে আর ফিরে আসার সুযোগ দেননি। ৬–৩ ব্যবধানে জিতে এগিয়ে যান জকোভিচ। চতুর্থ সেটে আলকারাজকে বেশ ক্লান্ত মনে হচ্ছিল। ড্রপ শট কিংবা টাচ লাইন কোণ ঘেঁষে মারা ট্রেডমার্ক শটগুলো নিখুঁত হয়নি আলকারাজের। সেই সুযোগে অভিজ্ঞতা কাজে লাগিয়ে চতুর্থ সেট ৬–৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান জকোভিচ। ৩ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানতে হল তারুণ্যকে। ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জকোভিচ এই নিয়ে ১২ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন। তাঁর থেকে এগিয়ে রয়েছেন কিংবদন্তী রজার ফেডেরার। তিনি ১৫ বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন।

অন্য কোয়ার্টার ফাইনালে, আলেকজান্ডার জেরেভ হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে। প্রথম দুটি গেম টাইব্রেকারে পৌঁছেছিল। ৭–৬ (৭–১), ৭–৬ (৭–০) ব্যবধানে জিতে এগিয়ে যান জেরেভ। তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান টমি পল। ৬–২ গেমে জিতে ব্যবধান কমান। চতুর্থ সেটে ৬–১ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান জার্মানির জেরেভ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora